চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফায়ার সার্ভিসের জনবল ও সরঞ্জামের তথ্য চাইলেন হাইকোর্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৯ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০১৯
- সেমি লিড, আদালত
A A
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কী পরিমাণ জনবল ও সরঞ্জাম রয়েছে তার তথ্য এক মাসের মধ্যে প্রতিবেদন আকারে জমা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

ফায়ার সার্ভিসের মহাপরিচালকের প্রতি এই নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন এবং ন্যাশনাল বিল্ডিং কোডের আলোকে রাজধানীর ৭ তলার চেয়ে উঁচু ভবনগুলোতে অগ্নিনির্বাপণের কী ব্যবস্থা আছে সেই বিষয়ে একটি যৌথ প্রতিবেদন ৪ মাসের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে।

ঢাকার দুই সিটি কর্পোরেশন, রাজউক এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের প্রতি এই নির্দেশ দেওয়া হয়েছে।

গুলশান সোসাইটির মহাসচিব ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শুক্লা সারওয়াত সিরাজের করা এক রিটের শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ সোমবার রুলসহ এই আদেশ দেন।

হাইকোর্টের রুলে চকবাজার এবং এফ আর টাওয়ারের অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

Reneta

জনসচেতনতা বাড়াতে অগ্নি দুর্ঘটনা রোধ ও অগ্নি নির্বাপণের বিষয়টি কেন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেওয়া হবে না রুলে তা-ও জানতে চাওয়া হয়েছে।

এছাড়া রাজধানীর গুলশান এলাকায় ফায়ার সার্ভিসের একটি স্টেশন স্থাপনের বিষয়েও রুল জারি করেছেন আদালত।

আগামী দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, গৃহায়ণ ও গণপূর্ত সচিব, শিক্ষা সচিব এবং খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা সচিব, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির মেয়র, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ও রাজউক চেয়ারম্যানকে এসব রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী ব্যারিস্টার শুক্লা সারওয়াত সিরাজ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগুনগুলশান ডিসিসি মার্কেটচকবাজার অগ্নিকাণ্ডবনানী-আগুন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চ্যাটজিপিটি দিয়ে সাইবার হামলার অভিযোগ, ১৫ বছরের কিশোর গ্রেপ্তার

জুলাই ৮, ২০২৬

রাজধানীর বাসাবো ও স্বামীবাগ লেনে রাস্তার বেহালদশায় জনদুর্ভোগ

জুলাই ৮, ২০২৬

টানা বৃষ্টিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ

জুলাই ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে আইসিই কর্মকর্তার গুলিতে অভিবাসী নিহত

জুলাই ৮, ২০২৬
রোডিও উৎসব ‘ক্যালগেরি স্ট্যাম্পিড’

ক্যালগেরি স্ট্যাম্পিডে পর্যটকদের ঢল, যোগ দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT