মাছারাঙ্গা টেলিভিশনের সিইও ও প্রধান সম্পাদক সৈয়দ ফাহিম মুনয়েম হৃদরোগে
আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বুধবার ভোরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে শেষ
নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তার পারিবারিক সূত্রে জানা গেছে, ফাহিম মুনয়েমের মরদেহ রাজধানীর স্কয়ার হাসপাতালে রাখা হবে। দুই ছেলে বিদেশ থেকে ফেরার পর দাফনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
স্কয়ার গ্রুপের মাছরাঙ্গা টেলিভিশনে যোগ দেওয়ার আগে দি ডেইলি স্টার পত্রিকায় নির্বাহী সম্পাদক হিসেবে কাজ করেছেন ফাহিম মুনয়েম। এ ছাড়াও সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
খ্যাতিমান সাংবাদিক সৈয়দ নুরুদ্দিনের একমাত্র ছেলে ফাহিম মুনয়েম দৈনিক সংবাদ, মর্নিং সান এবং সংবাদ সংস্থা ইউএনবিতেও কাজ করেন।










