ফুটবল

ফার্নান্দেজের হ্যাটট্রিকে লিডসকে উড়িয়ে শুরু ম্যানইউর

ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলাররা জার্সি পরে মাঠে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলাররা জার্সি পরে মাঠে উদযাপন করছে, খেলায় জয়লাভের মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ব্রুনো ফার্নান্দেজের হ্যাটট্রিক, পল পগবার চার অ্যাসিস্টে লিডস ইউনাইটেডকে উড়িয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে যাত্রা শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে শনিবার লিডস ইউনাইটেডকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

এবারের আসরের প্রথম ম্যাচে ৭৪ বছর পর ইপিএলে ফেরা ব্রেন্টফোর্ডের কাছে হেরে বসা আর্সেনালের উল্টো পথেই হাঁটল রেড ডেভিলরা।

ম্যাচের ৩০ মিনিটে গোলবন্যার শুরু করে ম্যানইউ। পগবার বাড়ানো বলে জাল খুঁজে নেন ফার্নান্দেজ। ওই গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা।ফার্নান্দেজের হ্যাটট্রিকে লিডসকে উড়িয়ে শুরু ম্যানইউর

মধ্যবিরতির পর ফিরে ম্যাচের ৪৮ মিনিটে সমতা ফেরান লিডসের লুক আয়লিং, বলের যোগানদাতা ছিলেন স্টুয়ার্ড ডালাস।

সেই শেষ। এরপর আর খেই পায়নি লিডস। ৫২ মিনিটে ফের লিড আনেন ম্যাসন গ্রিনউড, এবারও বল বাড়িয়েছিলেন পগবা।

দুই মিনিট পর পগবার ঝলকেই নিজের দ্বিতীয় গোলের দেখা পান ফার্নান্দেজ। দুজনের যুগলবন্দির ফল তুলে আরও এগিয়ে যায় ম্যানইউ।ফার্নান্দেজের হ্যাটট্রিকে লিডসকে উড়িয়ে শুরু ম্যানইউর

ফার্নান্দেজের হ্যাটট্রিক গোলে অবশ্য সরাসরি অবদান নেই পগবার। ৬০ মিনিটে পর্তুগিজ তারকার তৃতীয় গোলটিতে বলের যোগানদাতা ছিলেন ভিক্টর নিলসন।

ম্যাচের ৬৮ মিনিটে আবারও সতীর্থের গোলের দুয়ার খুলে দেন পগবা। এবার ফরাসি তারকার বাড়ানো বলে জাল খুঁজে নেন ফ্রেড। ওই গোলে ৫-১ করে মাঠ ছাড়ে ম্যানইউ।

বিষয়:ইপিএল পগবা ম্যানইউ লিডস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…