ফুটবল

ফাইনালে সেনেগালের সামনে মিশর

আফ্রিকান নেশন্স কাপ

মিশর ও সেনেগালের খেলোয়াড়রা মাঠে আনন্দিত ও উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিশর ও সেনেগালের ফুটবল খেলোয়াড়রা মাঠে জয়ের উদযাপন করছে, আন্তর্জাতিক ফুটবল ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে টাইব্রেকারে ক্যামেরুনকে হারিয়ে আফ্রিকান নেশন্স কাপের ফাইনালে উঠেছে মিশর।

বুরকিনা ফাসোকে হারিয়ে প্রথম দল হিসেবে আগেই ফাইনাল নিশ্চিত করেছে আরেক আফ্রিকান জায়ান্ট সেনেগাল। আগামী রোববার ফাইনালের লড়াইয়ে মুখোমুখি হবেন দুই লিভারপুল সতীর্থ মোহাম্মদ সালাহ এবং সাদিও মানে।

বৃহস্পতিবার রাতে দ্বিতীয় সেমিফাইনালে পল বিয়া স্টেডিয়ামে শুরু থেকেই রক্ষনাত্মক ভঙ্গিতে খেলতে থাকে দুদলই। নির্ধারিত ৯০ মিনিটের মধ্যে কোনো দলই গোলের দেখা না পেলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত ৩০ মিনিটেও কেউ গোল করতে না পারায় ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারের মাধ্যমে। সেখানে দারুণ বীরত্ব দেখিয়ে ম্যাচ ছিনিয়ে নেন মিশরের গোলরক্ষক আবু গাবাল।

অসাধারণ নৈপূন্যে স্বাগতিকদের ৪টি শটের তিনটিই ফিরিয়ে দিয়েছেন গাবাল। অন্যদিকে মিশরের আহমেদ সাইদ, আবডলেমন ও লাশীন তিনজনই গোল করে ১টি শট কম নিয়েই ম্যাচ জিতে যায় মিশর। টাইব্রেকারে ৩-১ গোলের জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে মোহাম্মদ সালাহর দল।

বিষয়:আফ্রিকান নেশন্স কাপ-২০২২ মিশর সেনেগাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…