চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালে মুস্তাফিজ

আরেফিন তানজীবআরেফিন তানজীব
৪:৩৩ অপরাহ্ণ ২৮, মে ২০১৬
স্পোর্টস
A A

আইপিএল ফাইনালে খেলবেন সানরাইজার্স হায়দরাবাদের বাংলাদেশি বাঁহাতি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। সামান্য চোটের কারণে শুক্রবার তিনি গুজরাটের সঙ্গে কোয়ালিফায়ার খেলতে পারেননি। তবে চোট অতোটা বেশি না হওয়ায় নতুন কোন সমস্যা না হলে রোববার তার ফাইনাল খেলা নিশ্চিত।

শনিবার ঢাকা থেকে হায়দরাবাদ টিম ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সঙ্গে ফাইনালের অাগে মুস্তাফিজকে মাথায় রেখেই সব পরিকল্পনা করছে সানরাইজার্স।

মুস্তাফিজ দেশে তার স্বজনদেরও জানিয়েছেন, তার হ্যামস্ট্রিং ইনজুরি খুব বড় কিছু ছিল না। শুধু বাড়তি সতর্কতা হিসেবেই শুক্রবার তাকে মাঠে নামানো হয়নি। ওই খেলার আগেই তিনি চোট কাটিয়ে উঠলেও টিম ম্যানেজমেন্ট তাকে মাঠে নামিয়ে দিয়ে বিন্দুমাত্র ঝুঁকি নিতে চায়নি।

সানরাইজার্স টিম ম্যানেজমেন্ট চ্যানেল আই অনলাইনকে জানিয়েছে, মুস্তাফিজের চোট মারাত্মক কিছু নয়। এখন যেহেতু কোন সমস্যা হচ্ছে না তাই ব্যাঙ্গালুরতে ব্যাঙ্গালুরুর বিপক্ষে ফাইনালে খেলতে পারবেন ফিজ। শুধুমাত্র ছোট চোট যেন বড় ইনজুরিতে পরিণত না হয় সে কারণে শুক্রবার গুজরাটের বিপক্ষে তাকে একাদশের বাইরে রাখা হয়।

মুস্তাফিজকে ফাইনালে দেখার অপেক্ষায় আছে ভারতসহ পুরো ক্রিকেট বিশ্ব। আইপিএলের মতো বড় আসরের ফাইনালে মুস্তাফিজ কী ভেলকি দেখান সেটা সাবেক এবং বর্তমান তারকারাও দেখতে চান। তাদের একজন ভারতের সাবেক অধিনায়ক সৌরভে গাঙ্গুলী।

‘ইন্ডিয়া টুডে’কে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেছেন: ফাইনালে যে কেউই জিততে পারে। তবে ব্যাঙ্গালুরুর ব্যাটিং লাইনআপ খুবই ভয়ঙ্কর। আমি মনে করি, ফাইনালে হায়দরাবাদের মুস্তাফিজুরকে খুব দরকার। সে তাদের মূল অস্ত্র।

Reneta

হায়দরাবাদের হয়ে এবারের আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারী ভুবনেশ্বর কুমার বলেছেন, ফিজকে হারানোটা আমাদের জন্য ভালো কোনো বিষয় ছিল না। এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে মুস্তাফিজকে হারানো আমাদের জন্য খুব সহজ বিষয় ছিল না। তাকে ছাড়া খেলা খুব কঠিন।

এ কারণেই ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, চোটের সমস্যা না থাকলে প্রথমবারের মতো আইপিএলের ফাইনালে উঠা হায়দরাবাদ মুস্তাফিজকে কোনভাবেই হারাতে চাইবে না। আইপিএলে কাটার মাস্টার মুস্তাফিজের বোলিং বৈচিত্র্য বুঝতে না পেরে ক্রিকেট তারকারা যেভাবে বোকা হচ্ছেন তাতে তার দল চাইবে ফিট থাকলে মুস্তাফিজ যেন অবশ্যই মাঠে নামেন।

চলতি আইপিএলে এখন পর্যন্ত ১৫ ম্যাচে ৬.৭৩ ইকোনোমি রেটে ১৬ উইকেট নিয়েছেন বাংলাদেশি মুস্তাফিজ। ‘দ্যা ফিজ’ গেল প্রায় দুই মাস ধরে হায়দরাবাদের হয়ে টানা ১৫ ম্যাচ খেলেছেন। ১৫ ম্যাচে ৫৭ ওভার বল করেছেন তিনি। ১ মেডেনসহ ৩৮৪ রান দিয়েছেন। তার সেরা বোলিং ফিগার ১৬ রানে ৩ উইকেট। এবারের অাইপিএলে সেরা ১০ উইকেট শিকারীর মধ্যে ইকোনমি রেটে মুস্তাফিজই সবার উপরে।

আইপিএলে ডেথ ওভারে সবচেয়ে সেরা ইকোনোমি রেটও (৭.২৮) তার। তাই শুক্রবারের কোয়ালিফায়ার-২ এ তার না থাকাটিমের জন্য যেমন বিশাল আঘাত হয়ে আসে তেমনি হতাশ হন তার ভক্তরাও। তবে, গুজরাটের বিপক্ষে ৪ উইকেটের জয়ে ফাইনালে উঠে যায় হায়দরাবাদ।

খেলার আগে জানানো হয়, হালকা হ্যামস্ট্রিং ইনজুরির জন্য মুস্তাফিজকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে ম্যাচের আগে অনুশীলনও করেছিলেন মুস্তাফিজ।চলতি বছর এশিয়া কাপেও ইনজুরিতে পড়েছিলেন কাটার মাস্টার। শ্রীলঙ্কার বিপক্ষে ওই ম্যাচ শেষেই সাইড স্ট্রেইনে ব্যথা অনুভব করেন তিনি। একটি নির্দিষ্ট ডেলিভারি দিতে গেলেই ব্যথা অনুভব করছিলেন। ওই ইনজুরির কারণে তিনি টি-২০ বিশ্বকাপের বাছাই এবং মূল পর্বের তিনটি ম্যাচ খেলতে পারেননি। তবে শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ২২ রানে নিয়েছিলেন ৫ উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসি যে যন্ত্রের মতো, স্কালোনিকে অবাক করে না

জুলাই ১১, ২০২৬

রোবোসাব-২০২৬ প্রতিযোগিতায় বাংলাদেশের নেতৃত্বে শ্রীমঙ্গলের অর্কপ্রতীক

জুলাই ১১, ২০২৬

বারবার হিন্দু নারীকে বিয়ে, আমিরের বিরুদ্ধে ভারতে বিক্ষোভ

জুলাই ১১, ২০২৬

ধূমপানমুক্ত ভোক্তা অধিদপ্তর, হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন

জুলাই ১১, ২০২৬

পাহাড়ি ঢলে রাঙামাটি-বান্দরবান সড়কের সেতু ধস, যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT