স্পোর্টস

ফাইনালে বোল্ট

ফাইনালে বোল্ট

রিও অলিম্পিকের ফাইনালে উঠেছেন জ্যামাইকান আইকন উসাইন বোল্ট। ২শ’ মিটারের সেমিফাইনালে প্রথম হয়েই টানা তিন আসরে তৃতীয় স্বর্ণ জয়ের পথে আরেক ধাপ এগিয়ে গেলেন এই গতিমানব।

ট্র্যাকে নেমে ১৯.৭৮ সেকেন্ড সময় নিয়ে ২৪ সেমিফাইনালিস্টের মধ্যে প্রথম হয়েই ফাইনালে পা রাখছেন বোল্ট।

অল্প সময়ের ব্যবধানে দ্বিতীয় সেরা টাইমিংয়ে দৌঁড় শেষ করেছেন কানাডিয়ান অ্যাথলেট আন্দ্রে গ্রাসি। তবে ছিটকে পড়েছেন ১শ’ মিটারে রৌপ্য জয়ী যুক্তরাষ্ট্রের দ্রুততম মানব জাস্টিন গ্যাটলিন।

মার্কিন শিবির থেকে ফাইনালে খেলার টিকেট পেয়েছেন লা শন মেরিট।

আগামীকাল শুক্রবার সকালে হবে ২শ’ মিটারের ফাইনাল।

বিষয়:অলিম্পিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…