চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালে ফ্রিটজের মুখোমুখি নাদাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৮ অপরাহ্ণ ২০, মার্চ ২০২২
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর আরও একটি শিরোপার ফাইনালে পা রেখেছেন রাফায়েল নাদাল। স্বদেশি তরুণ কার্লোস আলকারাজের বিপক্ষে ৬-৪, ৪-৬ ও ৬-৩ ব্যবধানে জিতে ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সে ফাইনালের টিকেট কেটেছেন স্প্যানিশ কিংবদন্তি।

১৮ বর্ষী আলকারাজের বিপক্ষে ৩ ঘণ্টা ১২ মিনিট লড়াই চালিয়ে জয় তুলতে হয়েছে ৩৫ বর্ষী নাদালকে। প্রথম সেটে ৬-৪ ব্যবধানে জয়ের পর দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান আলকারাজ। ৪-৬ ব্যবধানে জিতে রেকর্ড ২১ বারের গ্র্যান্ড স্লামজয়ী তারকাকে চমকে দেন।

ফাইনাল সেটে আর নাদালের বিপক্ষে পেরে ওঠেননি স্প্যানিশ তরুণ। শেষ সেটে ৬-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে ফাইনালে পৌঁছান নাদাল। যেখানে আগে থেকেই পা রাখা যুক্তরাষ্ট্রের তারকা টেলর ফ্রিটজের মুখোমুখি হবেন তিনি।

আরেক সেমিতে রাশিয়ান তারকা আন্দ্রে রুভলেভের জয়রথ থামিয়েছেন ফ্রিটজে। দুবাইয়ে পরপর দুবার শিরোপা ও সবশেষ ১৩ ম্যাচ অপরাজিত থাকার পর ৭-৫ ও ৬-৪ ব্যবধানে ফ্রিটজের বিপক্ষে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ হয়েছে ২৪ বর্ষীর।

ম্যাচ শেষে নাদাল বলেছেন, ‘মৌসুমের শুরু থেকেই যা ঘটেছে সবই আশ্চর্যজনক। কয়েকমাস আগেও পেশাদার টেনিস খেলার ব্যাপারে নিশ্চিত ছিলাম না। এখন প্রতিটি দিন উপভোগ করছি। ম্যাচ চলাকালীন বেশকিছু কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছি। যেকোনো কিছু ঘটতে পারত। দিনশেষে আমি ফাইনালে। যা আমার কাছে বিশেষ কিছু।’

ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী ছেলেদের একক চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে রোববার টেলর ফ্রিটজের মুখোমুখি হবেন নাদাল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্ডিয়ান ওয়েলসনাদালফ্রিটজেলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬

‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলনে চ্যালেঞ্জের মুখে মোদি সরকার

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT