চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালে ধোনির চেন্নাই, আরেকটি সুযোগ পাবে দিল্লি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৮ পূর্বাহ্ন ১১, অক্টোবর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

শেষ ওভারে চেন্নাই সুপার কিংসের জয়ের জন্য দরকার ছিল ১৩ রান। প্রথম বলেই গেল মঈনের উইকেট। ওই শেষ। আর কোনো বিপদ মাথা তুলতে পারেনি। উইকেটে যে ছিলেন মহেন্দ্র সিং ধোনি। পরের তিন বলে টানা তিন চার মেরে খেলা শেষ করে দেন ভারতের সাবেক অধিনায়ক। দিল্লিকে হারিয়ে ফাইনালের টিকেট পেয়ে যায় চেন্নাই।

দুবাইয়ে চলতি আইপিএল আসরের প্রথম কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসকে ৪ উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালের মঞ্চে গেছে চেন্নাই। দিল্লির আশা অবশ্য শেষ হয়ে যাচ্ছে না। তারা আরেকটি সুযোগ পাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে।

এলিমিনেটর ম্যাচে খেলবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সাকিব আল হাসানদের কলকাতা নাইট রাইডার্স। পরাজিত দলটি ছিটকে যাবে, জয়ী দলটি খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। যেখানে তাদের প্রতিপক্ষ হবে প্রথম কোয়ালিফায়ারে হারা দিল্লি। শেষে দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দল ফাইনাল খেলবে চেন্নাইয়ের বিপক্ষে।

রোববার শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৭২ রান তোলে দিল্লি। জবাব দিতে নেমে ২ বল আর ৪ উইকেট অক্ষত রেখে জয়ে নোঙর ফেলে চেন্নাই।

পৃথ্বী শ উদ্বোধনীতে ফিফটি দেন দিল্লিকে। ৭ চার ও ৩ ছক্কায় ৩৪ বলে ৬০ রানের ইনিংস তার। আরেকটি ফিফটি এসেছে অধিনায়ক রিশভ পান্টের থেকে, অপরাজিত ৫১ রানের ইনিংস তার। সাজানো ৩ চার ও ২ ছয়ে ৩৫ বলে।

বাকিদের মধ্যে বলার মতো রান কেবল শিমরন হেটমায়ারের, ৩ চার ও এক ছয়ে ২৪ বলে ৩৭ করেছেন।

Reneta

লক্ষ্য তাড়ায় নেমে চেন্নাইও পায় উদ্বোধনী একজনের ফিফটি। ঋতুরাজ গায়কোয়াড ৭০ করে ম্যাচের গতিপথ ঠিক করে দেন। ৫ চার ও ২ ছক্কার ইনিংস তার।

রবীন উথাপ্পা করে যান ৬৩ রান, ৭ জার ও ২ ছয়ে ৪৪ বলে সাজানো ইনিংস। শেষদিকে মঈন আলি ১২ বলে ১৬ এবং ধোনি ৬ বলে অপরাজিত ১৮ রানে ম্যাচ শেষ করে আসেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল ২০২১কলকাতাচেন্নাইদিল্লিবেঙ্গালুরুলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইল ছবি

যুদ্ধবিরতিকে ইসরায়েলের ‘রাজনৈতিক বিপর্যয়’ বললেন ইসরায়েলের বিরোধীদলীয় নেতা

এপ্রিল ৮, ২০২৬

ইরান যুদ্ধে পিছু হটার পর ট্রাম্পকে উপহাস করছেন মার্কিন জনপ্রতিনিধিরা

এপ্রিল ৮, ২০২৬

এই যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্রের ‘বিজয়’: হোয়াইট হাউস

এপ্রিল ৮, ২০২৬

ইরান যুদ্ধের উত্তাপে টালমাটাল বৈশ্বিক জ্বালানি বাজার

এপ্রিল ৮, ২০২৬

জ্বালানি নির্ভরতা ছাড়াই ২শ’ টাকায় সেচ সুবিধা পাচ্ছে জিকে সেচ প্রকল্পের আওতাভুক্ত কৃষক

এপ্রিল ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT