চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালে জিদানের রিয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৫ পূর্বাহ্ণ ০৫, মে ২০১৬
স্পোর্টস
A A

ম্যানচেস্টার সিটির বিপক্ষে কাঁটায় কাঁটায় জিতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ বার্নাব্যুতে ইংলিশ জায়ান্টদের ১-০ গােলে হারিয়েছে গ্যালাকটিকোরা। রিয়ালের জয়ে দুই বছর পর ফাইনালে আরেকটি মাদ্রিদ-ডার্বির মঞ্চ প্রস্তুত হলো। আগামী ২৮ মে ইতালির মিলানে হবে ফাইনাল ম্যাচ।

দুই বছর আগে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে দশম চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। আগের দিন বায়ার্ন মিউনিখকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে অ্যাটলেটিকো।

গত সপ্তাহে ম্যানসিটির মাঠে প্রথম লেগ শেষ হয়েছিল গোলশূন্যভাবে। ফলে দ্বিতীয় লেগে রিয়ালের হিসাব ছিল নূন্যতম ১-০ গোলে জয়। কাঁটায় কাঁটায় হিসেব করে সেই এক গোলে জিতেই ১১তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের শেষ মঞ্চে উঠল জিনেদিন জিদানের দল।

Banglabid

ফিরতি লেগের শুরু থেকে দুই দলই ছিল খুব সতর্ক। আক্রমণে ওঠার চেয়ে রক্ষণদুর্গ সামলাতেই বেশি ব্যস্ত ছিল তারা। ১৪ মিনিটে প্রথম সুযোগ আসে রিয়ালের সামনে। তবে ডান দিক থেকে নেওয়া দানিয়েল কারভাহালের দারুণ ক্রস থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর জোরালো হেড চলে যায় ক্রসবারের অনেক ওপর দিয়ে।

ছয় মিনিট পরই অবশ্য সেই হতাশা দূর হয় ভক্তরের। কারভাহালেরই চমৎকার থ্রু ধরে দুর্দান্ত চিপ করেছিলেন গ্যারেথ বেল। বল বেলের গায়ের সঙ্গে লেগে থাকা ফার্নান্দোর পায়ে লেগে, দিক পরিবর্তন করে চলে যায় জালে।

৩৬ মিনিটে আবার ম্যানসিটির জালে বল পাঠিয়েছিল রিয়াল। কিন্তু রিয়াল অধিনায়ক সার্জিও রামোসের বল জালে পাঠালেও অফসাইডের কারণে বাতিল হয় গোল।

Reneta

৪৪ মিনিটে সমতা প্রায় নিয়েই এসেছিল ম্যানসিটি। কিন্তু ফার্নান্দিনিয়োর শট সাইডবার ঘেঁষে বেরিয়ে গেলে এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ।এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধের শুরু থেকে রিয়ালের আক্রমণেরই বেশি ঝাঁঝ ছিল। কিন্তু ৫০ ও ৫৪ মিনিটে রোনালদো ও লুকা মদ্রিচ দুটি সুবর্ণ সুযোগ নষ্ট করে হতাশ করেন সমর্থকদের।

এরপর আর তেমন আক্রমণ করেনি রিয়াল। আক্রমণের চেয়ে রক্ষণ সামলাতেই বেশি মনোযোগ দিয়েছে তারা। ম্যানসিটিও প্রতিপক্ষের আঁটোসাটো রক্ষণদুর্গে ফাটল ধরাতে পারেনি। তাই এক গোলের জয় নিয়ে ফাইনালে চলে যায় রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়নরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

কুমিল্লায় নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

আগস্ট ১৫, ২০২৬

‘শর্মিলাই আমাদের ইসলাম শিখিয়েছেন, হিন্দু ধর্মের চর্চা হতো না’

আগস্ট ১৫, ২০২৬

বার্সা থেকে পিএসজিতে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের গোলদাতা তরেস

আগস্ট ১৫, ২০২৬

আইয়ুব বাচ্চুর জন্মদিনে ২০ গানে ‘উত্তরাধিকার’

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটিতে ৪ নতুন মুখ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT