চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফাইনালের’ আগে রোনালদোর বিশেষ অনুরোধটা জেনে নিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৫ অপরাহ্ণ ২৯, মার্চ ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

কাতার বিশ্বকাপের টিকেট নিশ্চিতে রাতে নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে প্লে-অফে লড়বে পর্তুগাল। বাঁচা-মরার ম্যাচের আগে ফুটবলারদের দেশাত্মবোধ বাড়াতে বিশেষ অনুরোধ জানিয়েছেন অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো।

মাঠে নামার আগে পর্তুগিজ জাতীয় সঙ্গীতে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক না রাখার অনুরোধ করেছেন সিআর সেভেন। বিপরীতে ঘরের মাঠে উপস্থিত বিশাল সংখ্যার সমর্থকদের একসঙ্গে খালি গলায় জাতীয় সঙ্গীত গাইতে অনুরোধ জানিয়েছেন। বলেছেন, যা মাঠে বাড়তি অনুপ্রেরণা যোগাবে ফুটবলারদের।

প্লে-অফ সেমিতে তুরস্ককে ৩-১ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপ থেকে এক ম্যাচ দূরে আছে পর্তুগাল। অন্যদিকে ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে ১-০ গোলে হতাশ করে টানা ষষ্ঠ বিশ্বকাপ খেলার অন্যতম দাবিদার নর্থ মেসিডোনিয়া। ঘরের মাঠে ৫০ হাজার পর্তুগিজ সমর্থক থাকায় প্লে-অফের ফাইনালে কঠিন এক ম্যাচ অপেক্ষা করছে দু-দলেরই।

যে ম্যাচে সময়ের অন্যতম সেরা ফুটবলারের চাওয়া কোনো বাদ্য ছাড়াই উচ্চস্বরে এবং গর্বিতভাবে জাতীয় সঙ্গীত গাওয়া হোক। যাতে পর্তুগিজ আবেগ তাকে ও তার দলকে বাড়তি সাহস যোগায় নিজেদের উজাড় করে দিতে।

‘আমি এটা পছন্দ করব যদি স্টেডিয়ামে কোনো বাদ্য ছাড়াই গান গাওয়া হয়। এটা আমাদের দৃঢ়তা ও চেতনা দেখাবে। সমর্থকরা যদি গত ম্যাচের মতো গান গায়, তাহলে আমি নিশ্চিত আমরাই জিতব।’

‘আমাদের দলটি বেশ আত্মবিশ্বাসী এবং বিশ্বকাপে যেতে আশাবাদী। এটি আমাদের জীবনসঞ্চারী খেলা, ঠিক নর্থ মেসিডোনিয়ার মতোই। আমাদের উপর সবসময় চাপ থাকে। জানি এটি খুব কঠিন হবে। মেসিডোনিয়া দারুণ খেলছে, তারা বিশ্বকাপ খেলার যোগ্য। তারা অনেক গোছাল। আমরা তাদের সম্মান করি। তবে যদি আমাদের সহজাত খেলা খেলতে পারি, বিশ্বের যেকোনো দলকে হারানো সম্ভব।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাতার বিশ্বকাপ বাছাই-২০২২পর্তুগালরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ-জালিয়াতির অভিযোগ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

মে ১৯, ২০২৬

জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত ৩৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নর্থ আমেরিকায় জামালপুর জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে প্রবাসীর ৮ টুকরা মরদেহ উদ্ধার, জানা গেল চাঞ্চল্যকর তথ্য

মে ১৯, ২০২৬

গাজায় গণহত্যা ঠেকাতে ইসরায়েলকে জাতিসংঘের বার্তা

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT