চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্লাস্টিক ক্রোকারিজ, খেলনা, হাওয়াই চপ্পল ও পাদুকার উপর ভ্যাটের চাপ

জসিম উদ্দিন বাদল জসিম উদ্দিন বাদল
৭:২১ অপরাহ্ণ ০৫, জুন ২০১৭
অর্থনীতি
A A

বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক এসোসিয়েশনের (বিপিজিএমইএ) সভাপতি মো. জসিম উদ্দিন জানিয়েছেন, প্রস্তাবিত বাজেটে ভ্যাট আরোপের ফলে বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাবে। চাপ বাড়বে ভোক্তা পর্যায়ে। এক কথায় বলতে গেলে, এই বাজেট ভোক্তার বিপরীতে গেছে।

সোমবার রাজধানীর পল্টনে বিপিজিএমইএর কার্যালয়ে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্রামগঞ্জ ও নিম্ন আয়ের মানুষ ক্রোকারিজ পণ্য, রাবারের হাওয়াই চপ্পল ও প্লাস্টিকের পাদুকা ব্যবহার করে থাকে। প্রস্তাবিত বাজেটে এসব পণ্যের ভ্যাট অব্যাহতি প্রত্যাহারের কথা বলা হয়েছে। এর বাস্তবায়ন হলে পণ্য মূল্য বৃদ্ধি পাবে; চাপে পড়বে ভোক্তারা।

তাই এসব পণ্য ও প্লাস্টিক রি-সাইক্লিং খাতে ভ্যাট অব্যাহতি সুবিধা বহাল এবং প্লাস্টিক শিল্পের উৎসে কর দুই বছরের জন্য শূন্য করার দাবি জানান তিনি।

Banglabid

লিখিত বক্তব্যে বিপিজিএমইএর সভাপতি বলেন, ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্লাস্টিক খাতের কিছু প্রস্তাব উপেক্ষিত হয়েছে। ফলে প্লাস্টিক খাতের অর্থনৈতিক বিনিয়োগ ও কর্মসংস্থান ঝুঁকির মধ্যে পড়বে। বিপুল সম্ভাবনাময় দেশীয় খেলনা শিল্পে ১৫ শতাংশ মূসক আরোপের ফলে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে বাংলাদেশ।

তিনি বলেন, গ্রামগঞ্জের দরিদ্র মানুষ প্লাস্টিকের ক্রোকারিজ পণ্য ব্যবহার করে। এসব পণ্য উৎপাদন, সরবরাহকারী ও ভোক্তা শ্রেণি প্রত্যেকেই নিম্ন আয়ের অতি দরিদ্র ও স্বল্প শিক্ষিত জনগোষ্ঠী। ভ্যাটের হিসাব সংরক্ষণের জন্য ইসিআর মেশিন ব্যবহারের দক্ষতাও তাদের নেই। এই শিল্পে মূসক নেওয়া হলে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবে। বিনিয়োগ বাধাগ্রস্ত হয়ে ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে। বিদেশি নিম্নমানের পণ্য দেশে সয়লাব ও দেশীয় শিল্প ধ্বংস হবে।

রি-সাইক্লিং খাতে ভ্যাট অব্যাহতি সুবিধা বহাল রাখার প্রস্তাব করে বিপিজিএমইএ’র লিখিত বক্তব্যে বলা হয়, প্লাস্টিক রি-সাইক্লিং এখনও ডেভেলপ করতে পারেনি বাংলাদেশ। এরপরও টোকাই, ভাঙ্গারির দোকানের মাধ্যমে রাস্তার আর্বজনা থেকে প্লাস্টিক বর্জ্য কুড়িয়ে ৭০ শতাংশ রি-সাইক্লিং করে এই শিল্পের পণ্য তৈরি হয়। রি-সাইক্লিং পণ্যের কারণে প্রচুর বৈদেশিক মুদ্রা সাশ্রয় ওপরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে। প্রস্তাবিত বাজেটে রি-সাইক্লিং থেকে ভ্যাট অব্যাহতি সুবিধা প্রত্যাহার করা হয়েছে। অথচ অচেনা ও অপ্রয়োজনীয় অনেক পণ্যকে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে।

Reneta

এছাড়া উচ্চ মধ্যবিত্ত ও উচ্চ আয়ের মানুষের ব্যবহৃত রেফ্রিজারেটর, ফ্রিজ, এয়ার কন্ডিশনার সরবরাহকারীকে ভ্যাট অব্যাহতির তালিকায় রাখা হয়েছে। কিন্তু নিম্ন আয়ের মানুষের ব্যবহার্য প্লাস্টিক রি-সাইক্লিংয়ে মূসক ধার্য হয়েছে বলে অভিযোগ করা হয়।

বিপিজিএমইএ সভাপতি বলেন, দেশীয় কাঁচামাল, মেশিন, নিজস্ব মেধা ও প্রযুক্তির মাধ্যমে তৈরি প্লাস্টিক ও রাবারের হাওয়াই চপ্পল ও প্লাস্টিক পাদুকায় ১২০ টাকার ওপর ভ্যাট অব্যাহতি সুবিধা বাজেটে প্রত্যাহার করা হয়েছে। হাওয়াই চপ্পল, পাদুকা (জুতা, স্যান্ডেল, সোল) শ্রমজীবী ও গরীব মানুষ ব্যবহার করেন। অনুপযোগী পরিত্যক্ত প্লাস্টিক ও রাবারের ছেড়া জুতা, স্যান্ডেলের ফিতা ও অন্যান্য প্লাস্টিক সামগ্রী রি-সাইক্লিং করে কাঁচামাল হিসেবে ব্যবহার করে এই পাদুকা তৈরি হয়। পরিত্যক্ত প্লাস্টিক ও রাবারের রি-সাইক্লিং না হলে ড্রেন, নর্দমা ভরাট হতো; কৃষিকাজ, বৃক্ষরোপন ব্যাহত হতো।

তিনি বলেন, আগে খেলনা জাতীয় পণ্য আমদানি নির্ভর ছিল। কিন্তু বর্তমানে দেশে উৎপাদিত খেলনা পণ্য দেশের চাহিদা মিটিয়ে স্বল্পহারে রপ্তানি হচ্ছে। প্রস্তাবিত বাজেটে খেলনা শিল্পে ১৫ শতাংশ মূসক আরোপ করা হয়েছে। এর ফলে চীন, তাইওয়ান ও ভিয়েতনামের নিম্নমানের পণ্য বাংলাদেশের খেলনার বাজার দখল করতে পারে।

এছাড়া ক্রোকারিজ পণ্যে নতুন ভ্যাট আইনে মূসক অব্যাহতি আরও ৫ বছর বহাল রাখা, প্লাস্টিক শিল্প সুরক্ষায় পোশাক খাতের মতো কর্পোরেট ট্যাক্স কমানো, ভ্যাটমুক্ত টার্নওভার সীমা ৫ কোটি টাকা নির্ধারণ, টার্নওভার কর ৩ শতাংশ করা, ব্যাংক আমানতে আবগারি শুল্ক প্রত্যাহারের সুপারিশ করেন মো. জসিম উদ্দিন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিপিজিএমইএর সাবেক সভাপতি মো. ইউসুফ আশরাফ, এ.এস.এম. কামাল উদ্দিন, ফেরদেৌস ওয়াহিদ, শাহেদুল ইসলাম হেলাল, সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ, মো. গোলাম কিবরিয়া প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্লাস্টিক পণ্যপ্লাস্টিক রি-সাইক্লিংভ্যাট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সৌদি সীমান্তে কাতারের খাদ্য বোঝাই ট্রাকের বহর

পরবর্তী

নষ্ট মোবাইল সেটের পরিবেশসম্মত ধ্বংস বা ব্যবহারে গ্রামীণফোন উদ্যোগ

পরবর্তী

নষ্ট মোবাইল সেটের পরিবেশসম্মত ধ্বংস বা ব্যবহারে গ্রামীণফোন উদ্যোগ

ভারতের উত্তর প্রদেশে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২২ 

সর্বশেষ

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গণপিটুনি

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

ব্রাহ্মণবাড়িয়ায় উচ্চস্বরে গান বাজানো নিয়ে পুলিশ-মাদ্রাসা ছাত্রদের সংঘর্ষ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হঠাৎ ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করল সংযুক্ত আরব আমিরাত

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার পণ্যে ৫০% শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬

নামাজে মনোযোগ হারাচ্ছেন? জেনে নিন ইসলামের পরামর্শ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT