প্রয়াত সাংবাদিক শামসুল হুদার স্ত্রী মরিয়ম হুদা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিলো ৭৮ বছর।
রাজধানীর লালমাটিয়া নিউ কলোনির বাসায় সকাল ১০টার দিকে ঘুমের মধ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরিয়ম হুদা এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মেয়ে শাহানা হুদা মানুষের জন্য ফাউন্ডেশনের সমন্বয়কারী।
রাজধানীর লালমাটিয়া নিউ কলোনি জামে মসজিদে বাদ মাগরিব নামাজে জানাযার পর তাঁর মরদেহ গ্রামের বাড়ি নীলফামারির খাটুরিয়ায় নিয়ে যাওয়া হবে। সেখানেই দাফন হবে তাঁর।







