চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যত্রতত্র ব্যবহার করে কেন আরবির অবমাননা

শাহানা হুদাশাহানা হুদা
৬:১৯ পূর্বাহ্ণ ২০, মার্চ ২০১৬
মতামত
A A

সেদিন সন্ধ্যার দিকে প্রধানমন্ত্রীর অফিসের উল্টোদিকের রাস্তা দিয়ে আগারগাঁওয়ের দিকে যাওয়ার সময় হঠাৎ দেখলাম একজন যুবক ওখানে বেশ বড় করে তৈরি একটি ডেকোরেশন ফলকের ঠিক পেছনে দাঁড়িয়ে প্রকৃতির ডাকে সাড়া দিলেন।

ঢাকা শহরে এটা তেমন কোন বিরল দৃশ্য নয়, কিন্তু আমার মনে হল লোকটি যেখানে দাঁড়িয়ে এই কাজটি সারছে, দেয়ালের ওপারে ঠিক সেখানেই আরবিতে ‘আল্লাহু’ কথাটি লেখা আছে। আমার ধারণা সত্য। পরদিন সকালে অফিস যাওয়ার পথে, আমি সেটাই নিশ্চিত হলাম। স্কুলের টয়লেটে বহুবার অন্য বইয়ের পাতার সাথে আরবি ও ইসলামিয়াত বইয়ের ছেঁড়া পাতা পড়ে থাকতে দেখেছি। ধর্মের প্রতি প্রকৃত শ্রদ্ধাবোধ না থাকলে এমনই হবে। 

সদ্য দেখা দৃশ্যটি নিয়ে গেল প্রায় ২৩/২৪ বছর আগের একটি ঘটনায়। আমাদের এক আত্মীয় মারা যাওয়ার পর তার রুহের মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়েছে। মরহুমের বাসার দ্বিতীয় তলার একটি কক্ষে সারাদিন ধরে দোয়া দরুদ চলছিল। কুলখানি পর্যন্ত চলবে বলে কথা ছিল। 

কিন্তু বাগড়া বাধালেন একজন মুরুব্বি আত্মীয়। উনি আরবি ভাষা খুব ভালো জানতেন। ভদ্রলোক লক্ষ করলেন ওই ঘরের ভেতর থেকে একই দোয়া বারবার পড়া হচ্ছে। কোরআন খতমতো হচ্ছে না। হঠাৎ ঘরে ঢুকে উনি আবিস্কার করলেন হুজুরদের দলটি দিব্যি একটা ক্যাসেট প্লেয়ার বাজিয়ে যাচ্ছে আর নিজেরা রেস্ট নিচ্ছে। তারপরের ঘটনা আর বলার প্রয়োজন আছে বলে মনে হয় না।

ঘটনাটি বলার কারণ হচ্ছে ওই ভদ্রলোক আরবি ভাষাটি জানতেন বলেই গোলমালটি ধরতে পেরেছিলেন। কিন্তু আমরা এতগুলো মানুষ ওখানে ঘোরাফেরা করলেও এই ফাঁকি বুঝতে পারিনি, পারতামও না। কারণ আমরা শুধু আরবি পড়েছি, কিন্তু ভাষাটি শিখিনি।

আমরা যারা মুসলিম, ছোটবেলায় সবাই আরবি পড়তে শিখি কিন্তু ভাষা শিখি না, শুধু কোরআন শরীফ পড়ার জন্য আরবি শিখি। মানে না বুঝেই পুরো কোরআন শরীফ বারবার পড়ি, দোয়া দরুদ পড়ি, নামাজ পড়ি কিন্তু অধিকাংশ মানুষই এর অর্থ বুঝি না বা বুঝতে চাইও না। 

Reneta

আমাদের এই না বোঝার সুযোগ গ্রহণ করে কিছু অসাধু মানুষ, যারা ধর্মকে বিক্রি করে খায়, এর থেকে সুবিধা গ্রহণ করে। আমরা ক্রমেই এদের হাতে জিম্মি হয়ে পড়ছি। কারণ আরবি ভাষা সম্পর্কে আমাদের অজ্ঞানতা এবং নিজের ভাষায় ধর্মচর্চা না করা।

আরবি ভাষার প্রতি মুসলমানদের একটা আলাদা সম্মানবোধ কাজ করে। কারণ এই ভাষাতেই কোরআন শরীফ নাযিল হয়েছিল। রাসুল মুহাম্মদ (স:) এর মাতৃভাষা ছিল আরবি। আর সেকারণে কোরআন শরীফ আরবিতেই নাযিল হয়েছিল যাতে উনি কোরআনের কথা অন্যদের মাঝে ছড়িয়ে দিতে পারেন। আল্লাহতালা বলেছেন, “আমি প্রত্যেক রাসুলকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি তাদের কাছে পরিস্কারভাবে ব্যাখ্যা করার জন্য।” (সুরা ইবরাহিম, আয়াত: ৪)

এ থেকে একথাই স্পষ্ট যে ধর্মের বাণী যদি মনে না নেয়া যায়, তাহলে পুরোটাই বৃথা হয়ে যায়। 

আরবি ভাষার যত্রতত্র প্রয়োগ করা মানেই কিন্তু একে সম্মান জানানো নয়। অথচ আমরা তাই করে যাচ্ছি। কেন এরকম একটি ডেকোরেশন পিসে আরবি লিখতে হলো? যার মর্যাদা আমরা দিতে পারছি না? কেন বাংলাদেশ বিমানের ভেতরে জরুরি তথ্য ইংরেজী আর আরবিতে লেখা, বাংলায় নয়! এদেশে কতজন মানুষ আরবি ভাষাটি জানেন? আরবিতো আমাদের অফিসিয়াল ভাষা বা সবার জন্য নিয়মিত বলা বা লেখার ভাষা নয়। তাহলে কেন এই ভাষা এভাবে ব্যবহার করছি? আল্লাহু লেখা যেখানে, সেখানে যুবক দাঁড়িয়ে ওই কাজ করার সাহস পায় কীভাবে? 

আমাদের নবী বলেছেন: তিন কারণে তোমরা আরবিকে ভালবাসো, যেহেতু আমি আরবি ভাষায় কথা বলি, কোরআন আরবি ভাষায় লেখা আর জান্নাতের ভাষাও হবে আরবি। 

আমরা জানি তাওরাত কিতাব ইবরানি ভাষায় হযরত মূসা (আ:) এর উপর নাযিল করা হয়। জাবুর কিতাব ইউনানি ভাষায় হযরত দাউদ (আ:) এর উপর নাযিল করা হয়। ইঞ্জিল কিতাব সুরিয়ানি ভাষায় হযরত ঈসা (আ:) এর উপর নাযিল করা হয় । আর সর্বশেষ আসমানি কিতাব কোরআন আরবি ভাষায় সর্বশেষ নবী ও রাসুল হযরত মুহাম্মদ (সা:) এর উপর নাযিল করা হয় ।

পবিত্র কোরআন কেন আরবি ভাষায় নাযিল করা হয়েছে, এ প্রসঙ্গে আল্লাহ নিজেই বলেছেন এভাবে – “ইহা আমি অবতীর্ণ করেছি আরবি ভাষায়, যাতে তোমরা বুঝতে পারো।” (সুরা ইউসুফ, আয়াত: ২)। তার মানে আরবদের কাছে আরবি ভাষাভাষী নবী ও আরবি কিতাব কোরআন শরীফ নাযিল করা হয়েছে, যেন তারা সেটা বুঝতে পারেন ও প্রচার করতে পারেন, কারণ তাদের মাতৃভাষা আরবি। অনারবি ভাষায় তা নাযিল করলে তাদের বুঝতে ও অনুসরণ করতে সহজ হবে না । (ইসলামে মাতৃভাষার গুরুত্ব: প্রথম আলো)

কাজেই যার কদর আমরা করতে পারবো না, তা শুধু লোক দেখানোর নিমিত্তে এইভাবে ব্যবহার করা কেন?

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরবিশাহানা হুদা
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা-ইংল্যান্ডকে সতর্ক করলেন ‘অপরাজিত’ স্পেন কোচ

জুলাই ১৫, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

জুলাই ১৫, ২০২৬

স্পেনের বিপক্ষে হেরে রেফারির ওপর ক্ষোভ দেশমের

জুলাই ১৫, ২০২৬

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT