বাংলাদেশ

প্রয়াত ক্রিকেটার রুবেলের কবরের জমি স্থায়ী বরাদ্দ

প্রয়াত ক্রিকেটার রুবেলের কবরের জমির জন্য বরাদ্দের চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

জাতীয় দলের সাবেক ক্রিকেটার অকাল প্রয়াত মোশাররফ হোসেন রুবেলের কবরের জমির স্থায়ী বরাদ্দপত্র দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এপ্রিলে মোশাররফ রুবেল মারা গেলে তাকে বনানী কবরস্থানে সমাহিত করা হয়। সে সময় রুবেলের কবর সংরক্ষণের জন্য পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী ফারহানা রহমান চৈতী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং উত্তর সিটির মেয়রের কাছে আবেদন জানান। আবেদন মৌখিকভাবে মঞ্জুর হওয়ার পর মাত্র তিনমাসের মধ্যে হস্তান্তরের আনুষ্ঠানিকতা শেষ হলো।

বিষয়:কবরস্থান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…