‘আমি জব্বার, ছোটা জব্বার’ সংলাপটি অভিনেতা মিশু সাব্বিরের। নতুন টেলিফিল্ম ‘প্রেম মোহাব্বত ভালোবাসা’ টিজারে রয়েছে সংলাপটি। ইউটিউবে প্রকাশ পাওয়া টিজারটিতে দেখা যায় রাগান্বিত হয়ে সংলাপটি দিচ্ছেন মিশু। শুরুটা এমন হলেও পুরো গল্প হচ্ছে কমেডি নির্ভর।
এই টেলিফিল্মের গল্প প্রভাবশালী পরিবারের একটি মেয়েকে ঘিরে। যে মেয়েটিকে ভালোবাসে এক তরুণ। এরপর তাদের ভালোবাসার গল্পের মধ্য দিয়েই ফুটে উঠে নানা মজার ঘটনা।
প্রভাবশালী পরিবারের মেয়েটির চরিত্রে রয়েছে তানজিন তিশা আর তার প্রেমিকের চরিত্রে দেখা যাবে তৌসিফ মাহবুবকে। এতে আরো অভিনয় করেছেন শহিদুল আলম সাচ্চু, মিশু সাব্বির, তামিম মৃধা, শামিম হাসান সরকারসহ আরও অনেকে। এটি পরিচালনা করেছেন সালমান মুক্তাদির।
টেলিফিল্মটি দেখতে চোখ রাখতে হবে চ্যানেল আইয়ে। ঈদের চতুর্থ দিন বিকেল ৪টা ৩০মিনিটে প্রচারিত হবে ‘প্রেম মোহাব্বত ভালোবাসা’।








