চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেক্ষাগৃহে যেমন চলছে ‘পদ্মার প্রেম’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৯ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

সত্তর দশক পরবর্তী সময়ে পদ্মা পাড়ে বসবাসরত মানুষের দিনযাপন নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘পদ্মার প্রেম’। পরিচালনা করেছেন হারুন-উজ-জামান। এ ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অ্যালেকজান্ডার বো, আইরিন সুলতানা, সুমিত সেনগুপ্ত। কলকাতায় মুক্তির পর এবার দেশের ১৯ প্রেক্ষাগৃহে শুক্রবার (১ নভেম্বর) থেকে চলছে সিনেমাটি।

সবমিলিয়ে মুক্তির ৩ দিনের মাথায় যেমন চলছে পদ্মার প্রেম, সেই খোঁজ নিয়েছে চ্যানেল আই অনলাইন। ঢাকার কয়েকটি সিনেমা হল কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে জানা গেল, উপচে পড়া ভিড় না থাকলেও মোটামুটি (এভারেজ) চলছে ‘পদ্মার প্রেম’।

দেশের ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে ‘পদ্মার প্রেম’। প্রেক্ষাগৃহটির কর্ণধার ও সাবেক প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার নওশাদ চ্যানেল আই অনলাইনকে বলেন: হাউজফুল না গেলেও এভারেজ দর্শক আছে। শুক্রবার, শনিবার বেশ দর্শক ছিল। তিনি বলেন: ছবি ভালো। ব্যবসায়িক হিসেব বাদ দিলে ‘পদ্মার প্রেম’ বিভিন্ন ফেস্টিভ্যালে এগিয়ে থাকবে।

ফার্মগেটের আনন্দ সিনেমা হলে চলছে ‘পদ্মার প্রেম’। হলের দায়িত্বে আছেন নতুন ম্যানেজার শামদুদ্দিন মোহাম্মদ। তিনি জানালেন, ছবি মোটামুটি ভালো চলছে। কিন্তু হলের কিছু লোকের দুর্নীতির কারণে ব্যবসা উনিশ-বিশ হচ্ছে। তার ভাষ্য: ছবি একেবারে খারাপ না। পরিবার নিয়ে দেখার মতো। স্বল্প পরিসরে ভালো করার প্রয়াস পেয়েছি। আয়োজন আরেকটু বড় হলে হয়তো আরও ভালো হতে পারতো। মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে পদ্মার তীরবর্তী মানুষের জীবনযাপন এ প্রজন্ম জানতে পারবে।

শ্যামলী সিনেমা হলের ম্যানেজার আকতার বলেন: শুক্র-শনিবার এই দুদিনে যা দর্শক এসেছে বেশীরভাগ পরিবার নিয়ে। এই ছবি নিয়ে অনেক প্রত্যাশা ছিল না। তারপরেও বলবো বেশ ভালো চলছে। তবে প্রচার-প্রচারণায় জোর দিলে দর্শক আরও বেশি আসতো।

‘পদ্মার প্রেম’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা আইরিন। চ্যানেল আই অনলাইনকে তিনি জানালেন, সিনেমাতে পদ্মা চরিত্রেই অভিনয় করেছেন। বললেন: আমার কাছে একেবারে চরিত্রটি নতুন। সেই সত্তর দশকে ফিরে গেছি। তখনকার পদ্মাপারের একজন মেয়ে চরিত্রে কাজ করেছি। আমি এই ছবিতে মাধ্যমে যথাযথ অভিনয়ের সুযোগ পেয়েছি।

Reneta

আইরিন জানান: ‘পদ্মার প্রেম’ মুক্তির প্রথমদিনেই তিনি দর্শকদের সঙ্গে বসে মধুমিতায় সিনেমাটি উপভোগ করেছেন। তার কথা, আমি চেয়েছিলাম আরও বেশি সিনেমা মুক্তি পাক। কিন্তু নির্মাণের সঙ্গে সংশ্লিষ্টরা বেঁছে বেঁছে ১৯ সিনেমা হল দিয়েছেন। যারা ছবি দেখছেন তারা প্রশংসা করতে ভুলছেন না। আমার বিশ্বাস, পদ্মার প্রেম আমাকে বিভিন্ন সম্মাননা এনে দিবে।

এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে চরিত্রে অভিনয় করেছেন একসময়ের ব্যস্ততম নায়ক অ্যালেকজান্ডার বো। তিনি বলেন, সিনেমার দর্শকরা আমাকে বেশীরভাগ অ্যাকশন ও মার্শাল আর্ট ঘরানার ছবিতে বেশি দেখেছেন। কিন্তু আমি এবার পদ্মার প্রেমে একজন মাঝির চরিত্রে অভিনয় করেছি। এই চরিত্রে প্রথমবার কাজ করলাম। নিজেকে পুরোপুরিভাবে ভেঙেছি। পদ্মার প্রেম পুরোপুরি গল্পনির্ভর সিনেমা। আমি শতভাগ চেষ্টা করেছি ভালো করতে। যারা সিনেমাটি দেখছেন ভালো বলছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যালেকজান্ডার বোআইরিনআনন্দ সিনেমাহলমধুমিতা সিনেমা হললিড বিনোদনশ্যামলী
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT