চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রিয়া সাহাকে আইনি প্রক্রিয়ায় আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৮ অপরাহ্ণ ২০, জুলাই ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

প্রিয়া সাহার অভিযোগ সম্পূর্ণ  বানোয়াট ও ভিত্তিহীন জানিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন: প্রিয়া সাহাকে আইনি প্রক্রিয়ায় আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে কাজ করছে।

শনিবার দুপুরে রাজধানীতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আছাদুজ্জামান মিয়া বলেন, প্রিয়া সাহার এমন মন্তব্যের প্রতিবাদ জানাতে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যোগাযোগ করছে। সমস্ত বক্তব্য, তথ্য-প্রমাণ তদন্তের সাপেক্ষে প্রিয়া সাহার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যে প্রিয়া সাহাকে আইনি প্রক্রিয়ায় আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।

Banglabid

তিনি বলেন, বাংলাদেশে চলমান সব উন্নয়ন, গণতন্ত্র, সার্বভৌমত্ব ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে এটি আন্তর্জাতিক ষড়যন্ত্র।

আছাদুজ্জামান মিয়া বলেন, আমরা রথযাত্রা, দূর্গা পূজাসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন অনুষ্ঠান, বড়দিনে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে থাকি। সংখ্যালঘুদের উপর কেউ যাতে নির্যাতন ও হামলা করতে না পারে সেজন্য আমরা তৎপর ভুমিকা পালন করে থাকি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, সংখ্যালঘুদের উপর নির্যাতন চালিয়ে কারও জমি ছিনিয়ে নেওয়ার মত কোনো ঘটনা বাংলাদেশে ঘটেনি। প্রিয়া সাহার মন্তব্য একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ।

‘সহিংস উগ্রবাদ বিরোধী’ ছায়া সংসদ বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি

বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, সহিংস উগ্রবাদ দমনে ধর্মীয়, পারিবারিক ও সামাজিক মুল্যবোধ গুরুত্বপূর্ণ। আর বাংলাদেশে ধর্মীয়, পারিবারিক ও সামাজিক মূল্যবোধ আছে বলে আমরা উগ্রবাদ নিয়ন্ত্রণ করতে পেরেছি।

Reneta

তিনি দাবি করে বলেন, যে দেশে বেকারত্ব আছে, নানা সমস্যা রয়েছে সেখানে  অপরাধ থাকবেই। তবে রাজধানীর অপরাধ অনেক নিয়ন্ত্রণে। কারণ এখন কোনও ছিনতাই নেই। আর সবচেয়ে বড় বিষয় হলো, আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কার কোনও কারণ নেই।

সহিংস উগ্রবাদ দমনে রাজনৈতিক সদিচ্ছা নিয়ে ছায়া সংসদ অনুষ্ঠানে অংশগ্রহণ করে ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া এবং দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। এতে ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া বিজয়ী হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রিয়া সাহা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এক গানেই ভাইরাল, বাকি রানাদের কী হবে কাল?

পরবর্তী

উইন্ডিজ যাচ্ছেন না ধোনি, সময় দেবেন সেনাবাহিনীতে

পরবর্তী

উইন্ডিজ যাচ্ছেন না ধোনি, সময় দেবেন সেনাবাহিনীতে

দুদকের মামলার ৭০ শতাংশই চুনোপুঁটিদের বিরুদ্ধে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT