চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংগঠন থেকে প্রিয়া সাহা সাময়িক বহিষ্কার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৭ পূর্বাহ্ণ ২৩, জুলাই ২০১৯
- সেমি লিড
A A

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে মিথ্যা তথ্য দিয়ে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ থেকে প্রিয়া সাহাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের স্থায়ী কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ সন্ধ্যায় স্থায়ী কমিটির এক জরুরি সভায় সংগঠনের শৃঙ্খলাবিরোধী কাজের জন্য প্রিয়া সাহাকে সাময়িকভাবে বহিষ্কার করেছি। তাকে সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এই সিদ্ধান্ত অনতিবিলম্বে কার্যকর হবে।

২৪ জুলাই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রিয়া সাহা বিষয়ে তাদের অবস্থানও পরিষ্কার করা হবে বলেও জানান রানা দাশগুপ্ত।

তিনি আরও বলেন, এ সিদ্ধান্ত তো নেয়া হয়েছে সাময়িক। এ সিদ্ধান্ত চূড়ান্ত করতে হলে তাকে শোকজ ছাড়া এবং আরও পদক্ষেপ গ্রহণ করা ছাড়া সম্ভব নয়। এটা আমাদের গঠনতন্ত্রের অনুকূলেই করেছি।

মার্কিন পররাষ্ট্র দপ্তর আয়োজিত ধর্মীয় স্বাধীনতা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে যাওয়া বিভিন্ন দেশের অন্তত ২৭ জন প্রতিনিধিকে গত বুধবার তার ওভাল অফিসে ডেকে পাঠান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের মধ্যে ছিলেন প্রিয়া সাহা।

Reneta

সে সম্মেলনে বাংলাদেশি পরিচয় দিয়ে প্রিয়া সাহা ট্রাম্পকে বলেন, ‘আমি বাংলাদেশ থেকে এসেছি। সেখানে প্রায় ৩ কোটি ৭০ লাখ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ‘নিখোঁজ’ হয়ে গেছে। দয়া করে আমাদের সাহায্য করুন। আমরা আমাদের দেশে থাকতে চাই। এখনো বাংলাদেশে এক কোটি ৮০ লাখ সংখ্যালঘু মানুষ রয়েছে। আমার অনুরোধ, দয়া করে আমাদের সাহায্য করুন। আমরা আমাদের দেশ ছাড়তে চাই না। শুধু আমাদের বাংলাদেশে থাকতে সাহায্য করুন। আমি আমার বাড়ি হারিয়েছি। তারা আমার বাড়ি পুড়িয়ে দিয়েছে। তারা আমার জমি কেড়ে নিয়েছে। কিন্তু কোনো বিচার হয়নি।’

এ সময় ট্রাম্প জানতে চান, ‘কারা জমি দখল করেছে? কারা বাড়ি দখল করেছে?’ জবাবে ওই নারী বলেন, ‘মুসলিম মৌলবাদী গ্রুপ এগুলো করছে। তারা সব সময় রাজনৈতিক ছত্রছায়া পায়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রিয়া সাহাবরখাস্ত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কক্সবাজারের উন্নয়নে দেড়শ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক: স্বাস্থ্যমন্ত্রী

পরবর্তী

দুদকের অভিযানে গ্রেপ্তার এনামুল বাছির

পরবর্তী

দুদকের অভিযানে গ্রেপ্তার এনামুল বাছির

মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলিতে মেহেরপুরে নিহত ১

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT