চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রিয়তা ইফতেখারের ‘করোনাকাল’-এর প্রিমিয়ার অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৬ অপরাহ্ণ ১৮, মার্চ ২০২১
বিনোদন
A A

প্রায় ৮ মাসের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের ‘সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন’ (সিডিসি) ও সাউথ-ইস্ট এশিয়া ফিল্ড এপিডেমিওলজী এন্ড টেকনোলজী নেটওয়ার্ক (সেফটিনেট) যৌথ প্রয়াসে ‘করোনাকাল’ নামে প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন ‘দ্য ফ্লাগ গার্ল’ খ্যাত প্রিয়তা ইফতেখার।

যে প্রামাণ্যচিত্রটি সম্প্রতি সেনাকল্যাণ ভবনের স্টার সিনেপ্লেক্সে উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাহ আলী ফরহাদ, মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলীম সহ বাংলাদেশ সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, দেশীয় ও আন্তর্জাতিক সাহায্য সংস্থার প্রতিনিধি, সামরিক চিকিৎসা সার্ভিসের কর্মকর্তারাসহ আরো অনেকে।

প্রামাণ্যচিত্রটি প্রদর্শন শেষে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, বিশ্ব মহামারী করোনার ছোবল থেকে দেশবাসীকে রক্ষার এই কৃতিত্ব সরকারের পাশাপাশি দেশের সব মানুষের। তিনি বলেন, শুরু থেকেই সরকার করোনা প্রতিরোধে করণীয় প্রচারে সচেতন, গুজব রোধে যথেষ্ট এবং প্রয়োজনীয় সেবা ও সুবিধা নিশ্চিতে সহযোগী ছিলো।

এসময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাহ আলী ফরহাদ বলেন, করোনাকাল এখনও শেষ হয়নি। তবে আমরা প্রধানমন্ত্রীর দূরদৃষ্টির কারণে প্রথম ধাপেই ভ্যাকসিন পাওয়ায় অনেকটাই করোনা প্রতিরোধে এগিয়ে আছি। ভ্যাকসিন নিলেও সতর্কতা অবশ্যই পালন করতে হবে বলেও জানান তিনি। সামাজিক দূরত্ব মেনে চলা, মাস্ক পরা এবং বার বার হাত সাবান-পানি দিয়ে ধুয়ে ফেলার অভ্যাসটা নিয়মিত চর্চায় রাখতে হবে বলেও জানান তিনি।

করোনাকাল প্রামাণ্যচিত্রের প্রদর্শনীতে মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলীম বলেন, করোনাকাল একমাত্র তথ্যচিত্র যা আগামীতে সচিত্র প্রামাণ্য দলিল। বাংলাদেশে এর আগে করোনার এই দুর্বিষহ সময় সেলুলয়েডে আসেনি। এমন কঠিন সময়কে তথ্যচিত্রে রূপ দেয়ায় নির্মাতা প্রিয়তা ইফতেখারকে সকলেরই অভিনন্দন জানানো উচিত বলেও মন্তব্য করেন তিনি। সেই সাথে আগামীতে আরো সাহসী এবং সময়োপযোগী বিষয়কে তার নির্মাণের বিষয়বস্তু করবেন বলেও আশা করেন তিনি।

চমৎকার এই তথ্যচিত্রটি নির্মানের জন্য নির্মাতাকারী প্রতিষ্ঠান দ্যা ফ্ল্যাগ গার্ল ও এর পরিচালক প্রিয়তা ইফতেখারকে অভিনন্দন জানিয়েছে সিডিসি এবং সেফটিনেট। পাশাপাশি, এই তথ্যচিত্রের মাধ্যমে করোনাকালীন সময়ের গল্প ও আবেগগুলোকে সুন্দরভাবে উপস্থাপনের জন্য এর কলাকুশলীদেরকেও অভিনন্দন জানান।

Reneta

গত একবছর ধরে বাংলাদেশ করোনা মহামারীর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এই যুদ্ধের সম্মুখসারির যোদ্ধাদের নিরলস প্রচেষ্টা ও আত্মত্যাগের জন্য সিডিসি এবং সেফটিনেট তাদের সন্মান ও আন্তরিক ধন্যবাদ জানান।

নির্মাতা প্রিয়তা ইফতেখার বলেন, বাংলাদেশ এই মহামারী যেভাবে দক্ষতার সাথে মোকাবেলা করছে, বিশেষ করে সম্মুখসারীর যোদ্ধারা চ্যালেঞ্জগুলো যেভাবে অতিক্রম করেছে এবং এই মহামারী থেকে আমরা যে শিক্ষা ও অভিজ্ঞতা লাভ করলাম ভবিষ্যৎ মহামারী মোকাবেলার জন্য তা অবশ্যই সংরক্ষণ করা প্রয়োজন। এই উদ্দেশেই তথ্যচিত্রটি নির্মাণ করা হয়েছে যা ভবিষ্যতের দিক নির্দেশনার কাজ করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকালতথ্য প্রতিমন্ত্রীদ্য ফ্লাগ গার্লপ্রামাণ্যচিত্রপ্রিয়তা ইফতেখারমন্ত্রীসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেনীতে আওয়ামী লীগ কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার আশ্বাস পেলে অনশন ভাঙবেন সোনম ওয়াংচুক

জুলাই ২২, ২০২৬

রেফারিং অন্যায্য ছিল না, ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে: স্কালোনি

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই: খনিজ সম্পদ মন্ত্রণালয়

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT