বিনোদন

প্রিন্স হ্যারির বাগদানের আংটির দাম কত?

প্রিন্স হ্যারির বাগদানের আংটির দাম নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রিন্স হ্যারির বাগদানের আংটির ছবি, যেখানে তার হাতে তার স্ত্রীর হাতে আংটি পরানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুবরাজের বিয়ে বলে কথা! তাই সব কিছুই হওয়া চাই রাজকীয়। বিয়ের পিঁড়িতে বসছেন ব্রিটিশ যুবরাজ প্রিন্স হ্যারি ও মার্কিন অভিনেত্রী মেগান মার্কেল।

এরইমধ্যে নিজেদের মধ্যে আংটি বদলটাও সেরে ফেলেছেন তারা। বাগদানের সেই আংটিই এখন হয়ে উঠেছে বিশ্ব মিডিয়ার কৌতুহলের বিষয়।

রাজকীয় আংটি বানাতে কত খরচ পড়লো? এ নিয়েও শুরু হয়েছে জল্পনা-কল্পনা। ওটা তো শুধু একটি বাগদানের আংটি নয়। রাজ পরিবারের আভিজাত্য ও ঐতিহ্য লুকিয়ে আছে তার ভেতর।

জুয়েলারি ইন্ডাস্ট্রির অনেকেই তাই এ আংটিকে অমূল্য বলে মনে করছেন। টাকায় এর মূল্য নির্ধারণ সম্ভব নয় বলছেন তারা।

আমান্দা উন্টার নামের একজন ডায়মণ্ড রিটেইলার বলেন, অন্তত ৩ লাখ ৩৫ হাজার ডলারের কম না আংটিটির মূল্য।

সোমবার বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে প্রিন্স হ্যারি বলেছেন, আংটিটির রঙ হলদে সোনালী রাখা হয়েছে। কারণ এটাই মার্কেলের প্রিয় রঙ।

আর এর আসল পাথরটি সংগ্রহ করা হয়েছে বৎসোয়ানা থেকে। রাজপুত্র এও নিশ্চিত করেছেন যে আংটিটি তার মা প্রিন্সেস ডায়নার রাজকীয় সংগ্রহশালা থেকে নেয়া। আংটির সঙ্গে ডায়না জড়িয়ে যাওয়ায় আক্ষরিক অর্থেই এর দাম অমূল্য।

১৬ মাসের প্রেম শেষে বিয়ের পিঁড়িতে বসার ঘোষণা দিয়েছেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল। রাজপ্রাসাদের এক বিবৃতিতে আগামী বসন্তে তাদের বিয়ের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। টাইম

বিষয়:প্রিন্স হ্যারি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…