বিনোদন

‘প্রাণের খেলা’র বিশেষ পর্ব, স্মরণে মিতা হক

‘প্রাণের খেলা’র বিশেষ পর্ব, স্মরণে মিতা হক

বেঙ্গল ফাউন্ডেশনের নিয়মিত গানের আসর ‘প্রাণের খেলা’। করোনার কারণে অনুষ্ঠানটি প্রচার হতে যাচ্ছে অনলাইনে। এবারের গানের আসরটি সাজানো হয়েছে প্রয়াত রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হককে স্মরণ করে।

‘প্রাণের খেলা’র বিশেষ এ পর্ব প্রচারিত হবে বেঙ্গল ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেলে। শনিবার (২৯ মে) রাত ৯টায়।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, প্রয়াত শিল্পী মিতা হককে শ্রদ্ধা জানিয়ে এ অনুষ্ঠানে তাকে নিয়ে স্মৃতিচারণা করবেন সংস্কৃতি ও সংগীত অঙ্গনের সাথিরা। স্মৃতিচারণা করবেন মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি মফিদুল হক, বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।

স্মৃতিচারণার পাশাপাশি গান শোনাবেন বুলবুল ইসলাম ও সেমন্তী মঞ্জরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন কৃষ্টি হেফাজ।

অনুষ্ঠানে বেঙ্গলের ধারণকৃত মিতা হকের গাওয়া একটি গানও দেখানো হবে।

বিষয়:গান প্রয়াত মিতা হক সংগীত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…