চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রশংসিত ‘গেম ওভার’, সিনেমার স্বাদ পাচ্ছে দর্শক!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৩ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A

ছোট পর্দার জনপ্রিয় জুটি অপূর্ব-মেহজাবীন অভিনীত থ্রিলার ঘরানার নাটক ‘গেম ওভার’ এলো ইউটিউবে। যা মুক্তির পরই তুমুল প্রশংসা কুড়াচ্ছে দর্শকের। বিশেষ করে, এই নাটকটি দেখে দর্শক বলছেন ‘এ যেন আস্ত একটা সিনেমা!’ 

জুয়া, ধর্ষণ, প্রতিশোধ ও প্রতারণার গল্প নিয়েই ‘গেম ওভার’ নির্মাণ করেছেন সঞ্জয় সমাদ্দর। সেই সঙ্গে গল্পে রয়েছে পরিবার, প্রেম, দায়িত্ববোধ! এ কাজটির মধ্যে দেখা গেছে গল্পের মধ্যে গল্প, থ্রিলার, জুয়াড়ির সঙ্গে জুয়াড়ি!

বর্তমানে রাজধানীতে জুয়ার ব্যবসা আলোচ্য ইস্যু। জুয়ার লোভে পড়ে প্রতি রাতে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ, আর সম্পদের পাহাড় গড়ছে মাফিয়ারা। এই গল্পে একই সাথে ধর্ষণের মতো সংবেদনশীল ইস্যুও উঠে এসেছে। গল্পের মজবুত গাঁথুনি, নির্মাণ শৈলির কারণে বৃহস্পতিবার বিকালে প্রকাশের সঙ্গে সঙ্গে ইউটিউবে দর্শক হুমড়ি খেয়ে দেখছে ‘গেম ওভার’।

নাটকটি লিখেছেন স্বরূপ চন্দ্র দে, প্রযোজনা করেছে টার্ন প্রোডাকশন। যেটি লাইভ টেকনোলজিসের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

অপূর্ব-মেহজাবীন ছাড়াও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, খালেকুজ্জামান, শম্পা রেজা, লরেন মেন্ডিস, শিল্পী সরকার অপু।

গেম ওভার-এ দেখা গেছে শহরের মধ্যবিত্ত পরিবারের এক বাবা জুয়ার চক্রে জড়িয়ে পড়েন! এ নিয়ে তৈরি হয়েছে ‘গেম ওভার’-এর মূল কাহিনী। এখানে সাংবাদিক লুবনা চরিত্রে দেখা যাবে মেহজাবীনকে। অন্যদিকে আবিদ চরিত্রে রয়েছেন অপূর্ব।

Reneta

নাটকে দেখা যায় এক ভয়ংকর খেলায় মেতে উঠেছেন দুজন জুয়াড়ি। তাদের এই ভয়ংকর খেলার নির্মম শিকার মধ্যবিত্ত পরিবারের ছেলে আবিদ ও পরিবারের সদস্যরা। অভিনেতা অপূর্বর বুদ্ধিদীপ্ত অভিনয়, সাংবাদিক মেহজাবীন এবং শতাব্দী ওয়াদুদের খল অভিনয়ের ক্যারিশমা মুগ্ধ করছে দর্শকদের।

আর সেটাই দেখা গেল ইউটিউবে অসংখ্য দর্শকের মন্তব্যে। অনেকেই লিখেছেন, এমন গল্প ও নির্মাণ এখন সিনেমাতেও পাওয়া যায় না। আরেকজন দর্শক লিখেছেন, নাটকে পুরো সিনেমার ফিল! অন্য আরেকজন দর্শক লিখেছেন, ‘অসাধারণ নাটক, মুভি করা যেতো, গ্রেট জব ডিরেক্টর!’-এরকম আরো বহু প্রশংসা।

নাটকটি নিয়ে সঞ্জয় সমাদ্দার বলেন, টেলিফিল্মের বাজেটের মধ্যে আমি ফিল্মি স্বাদ দেওয়ার চেষ্টা করেছি। গল্পটায় দর্শকদের কিছুটা হলেও ভিন্নতা দিতে চেয়েছি। দর্শক তাই পেয়েছেন। সমসাময়িক অনেক বিষয় গল্পে আছে। রোমান্টিক, কমেডির পাশাপাশি আমাদের থ্রিলার গল্পের দর্শকও প্রচুর। দর্শকের এই ভালো লাগা অব্যাহত থাকলে আরো বড় পরিসরে ‘গেম ওভার, দ্য লাস্ট চাপ্টার’ আসবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অপূর্বখালেকুজ্জামানজুয়ামেহজাবীনলিড বিনোদনশতাব্দী ওয়াদুদশম্পা রেজাশিল্পী সরকার অপুসঞ্জয় সমাদ্দর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টেলিগ্রাম গ্রুপে প্রশ্ন ছড়ানোর গুজব, সতর্ক থাকার আহ্বান শিক্ষামন্ত্রীর

এপ্রিল ২৬, ২০২৬

ঘরোয়া ট্রেবল থেকে ‘অনেকদূরে’ ম্যানসিটি

এপ্রিল ২৬, ২০২৬

ছেলের মৃত্যুর চার ঘণ্টার ব্যবধানে মায়ের মৃত্যু

এপ্রিল ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে জোরালো হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর

এপ্রিল ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মানবাধিকার নিশ্চিতে ইসলামই একমাত্র সমাধান: ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম

এপ্রিল ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT