চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রশংসা পাচ্ছে নতুন সিনেমা, তবু প্রেক্ষাগৃহে দর্শক খরা!

নাহিয়ান ইমননাহিয়ান ইমন
৭:৪৬ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

বিগত কয়েক মাসে আশা জাগিয়ে দেশের প্রেক্ষাগৃহে মিশন এক্সট্রিম, লাল মোরগের ঝুঁটি, মৃধা বনাম মৃধা, রাত জাগা ফুল- এর মতো আরো কিছু নতুন সিনেমা মুক্তি পায়। সবগুলো সিনেমাই তুমুল প্রশংসিত হয়েছে। যারাই দেখেছেন, মন্তব্য করেছেন ইতিবাচক, ‘মানসম্মত সিনেমা’ হিসেবেও প্রশংসা করছেন!

তবে হল মালিকদের প্রধান অভিযোগ, ‘একের পর এক ভালো সিনেমা আসলেও প্রেক্ষাগৃহগুলোতে চোখে পড়ার মতো দর্শকের উপস্থিতি নেই।’

এমনও হয়েছে, সিনেমা ভালো হওয়া সত্ত্বেও প্রথম সপ্তাহে ৩-৪টি প্রেক্ষাগৃহ থেকে ‘মৃধা বনাম মৃধা’ নেমে গেছে! দেশের অন্যতম দুটি প্রেক্ষাগৃহ স্টার সিনেপ্লেক্স ও ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হল কর্তৃপক্ষ চ্যানেল আই অনলাইনকে জানায়, সিনেমাগুলো ভালো হওয়ার পরেও প্রেক্ষাগৃহে দর্শকদের উপস্থিতি কম। যা অত্যন্ত দুঃখজনক, এমনটা ছিলো অপ্রত্যাশিত।

তাদের কথা, ‘কোনোটির আবার ব্যবসায়িক হিসেব একেবারে নগণ্য। যা ব্যবসায়িক ভাবে লোকসান বলছেন তারা।’

করোনায় গত দুই বছর ব্যবসায়িক বিপর্যয়ের মধ্যে ছিল দেশের অভিজাত সিনে থিয়েটার স্টার সিনেপ্লেক্স। তবে হলিউডের ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ প্রদর্শনের পর সিনেপ্লেক্সের চারটি শাখার সবগুলো থেকে প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পেয়েছেন বলে জানান প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ।

তার কথা, ‘স্পাইডার-ম্যান’ দেখতে উপচে পড়া ভিড় ছিল। তবে বাংলাদেশের সিনেমাগুলোর ক্ষেত্রে উপচে পড়া ভিড় ছিল না।

Reneta

একের পর এক মানসম্মত এবং নতুন বাংলা সিনেমা মুক্তি পেলেও দর্শক কম কেন- এ বিষয়ে সদোত্তর দেয়া মুশকিল বলেও জানান এসময়।

তিনি বলেন, গত কয়েকমাসে হলিউড বলিউড তামিল ইন্ডাস্ট্রি অনেকটাই চাঙ্গা হলেও আমরা সেভাবে ঘুরে দাঁড়াতে পারিনি। বাংলা সিনেমা দেখতে আরও মানুষ আসবে আশা ছিল। আরও ভালো হতে পারতো। যা এসেছে খুব খারাপ না, তবে অনেক ভালো তাও না। নতুন বছরে আমাদের অনেকগুলো ভালো সিনেমা পাইপলাইনে আছে। প্রত্যাশা রাখি এ বছরটা বাংলা সিনেমার সুফল আনবে।

ঢাকার ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হলেও ‘ব্যবসায়িক মন্দা কাটেনি’ উল্লেখ করে প্রদর্শক সমিতির সাবেক সভাপতি ও মধুমিতার কর্ণধার ইফতেখার আহমেদ নওশাদ বলেন, মধুমিতার মতো সিঙ্গেল স্ক্রিনের জন্য কর্মাশিয়াল সিনেমা লাগবে।

তিনি বলেন, পরপর যেকটা সিনেমা চালিয়েছি একটিও ভালো যায়নি। হল মালিক হিসেবে আমার কাছে ‘ভালো যাওয়া’ মানে ব্যবসায়িক দিকটি ইঙ্গিত করছি। ‘মিশন এক্সট্রিম’ দেখতে বেশকিছু দর্শক এসেছিল।প্রত্যাশা পূরণ না হলেও এটা মানিয়ে নেয়া যায়। কিন্তু ‘মৃধা বনাম মৃধা’, ‘রাত জাগা ফুল’ গণ হারে দর্শক দেখেনি। আগামী সপ্তাহে ‘শান’ আসবে। এই সিনেমা কমার্শিয়াল ধাঁচের, নিশ্চিত এটি মানুষ দেখবে। তবে হলে হলে আগের মতো ভিড় লম্বা লাইন ফেরাতে হলে শাকিব খানের সিনেমা মাস্ট লাগবে।

ইফতেখার আহমেদ নওশাদ বলেন, গণমানুষ তার (শাকিব খান) সিনেমা যে পরিমাণ দেখে অন্যদের সিনেমা সেভাবে দেখে না। দেশে মধুমিতার মতো সিঙ্গেল স্ক্রিন বাঁচাতে শাকিব ছাড়া উপায় নেই! তার পুরাতন সিনেমা চালালেও প্রচুর দর্শক আসে। হল মালিকদের কথা ভেবে এবং দর্শকের আগ্রহ বিবেচনায় শাকিবের সিনেমাগুলোর প্রযোজকদের বলতে চাই, তার সিনেমা মুক্তি দেয়া উচিত। এবং এরকম কমার্শিয়াল সিনেমাগুলো নিয়মিত হলে মুক্তির ব্যবস্থা চালু রাখতে হবে।

গাজীপুরের বর্ষা সিনেমা হলের ব্যবস্থাপক আবদুর রহমান মনে করেন, গত কয়েকমাসে যেসব সিনেমা মুক্তি পেয়েছে এগুলো ‘ঠাণ্ডা মেজাজের’। তিনি তার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে বলেন, ঢাকার বাইরে যারা নিয়মিত সিনেমা দেখে তারা অ্যাকশন রোম্যান্টিক বাণিজ্যিক সিনেমা পছন্দ করে। শ্রমজীবী যারা একদিন সিনেমা দেখতে আসে তারা ‘ঠাণ্ডা মেজাজের ছবি’ চায় না।

আবদুর রহমান বলেন, ‘নাচ গান ফাইটিংয়ে ভরপুর সিনেমা এলে মানুষ হুমড়ি খেয়ে আসে। এরমধ্যে নতুন সিনেমা চালিয়েও লোকসান গুনেছি। ‘মিশন এক্সট্রিম’ অ্যাকশন সিনেমা হলেও ইংরেজি নামের কারণে খুব একটা দর্শখ পাইনি। পরে শাকিবের ‘মনের ঘরে বসত করে’, ‘ক্যাপ্টেন খান’র মতো পুরাতন সিনেমা চালিয়েছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিফিন শুভপ্রেক্ষাগৃহমধুমিতামিশন এক্সট্রিমমৃধা বনাম মৃধারাত জাগা ফুললাল মোরগের ঝুঁটিলিড বিনোদনশাকিব খানশানসিনেপ্লেক্সসিনেমাসিয়ামহল মালিক
শেয়ারTweetPin

সর্বশেষ

কাঁপন ধরিয়ে শেষে আলভারেজ-মার্টিনেজের গোল, সেমিতে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি সাময়িক বন্ধের ঘোষণা আইআরজিসির

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, পাঁচ জেলায় ভূমিধসের সতর্কতা বহাল

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টিতে রাজধানীর কয়েকটি স্কুল-কলেজ ছুটি, স্থগিত পরীক্ষা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

অবশেষে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ, অনলাইন ও এসএমএসে জানা যাবে

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT