চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবাসীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ৩ দিন: বেবিচক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৩ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

প্রবাসীদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের সময়সীমা ১৪ থেকে কমিয়ে তিন দিন করা হয়েছে। এছাড়া যারা করোনার দুই ডোজ ভ্যাকসিন নিয়ে দেশে আসবেন তাদের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার বাধ্যবাধকতাও থাকবে না।

তবে ভারত থেকে স্থলবন্দর দিয়ে দেশে ফিরলে ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত হয়েছে।

শনিবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে আজ জানিয়েছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন: আন্তঃমন্ত্রণালয়ের সভায় প্রাথমিকভাবে পাঁচ দিনের কোয়ারেন্টাইনের আলোচনা হলেও তিন দিনের কোয়ারেন্টাইনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোয়ারেন্টাইনের বিষয়টা আগামীকাল শনিবার থেকেই কার্যকর হবে। এছাড়া ২৫ এপ্রিল থেকে কুয়েত ও বাহরাইনগামী প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইটের অনুমতি দেওয়া হয়েছে।

বেবিচক জানায়, আন্তঃমন্ত্রণালয়ের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রবাসীদের মধ্যে যেসব যাত্রী করোনার দুই ডোজ ভ্যাকসিন নেওয়া থাকবে এবং করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকবে, তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে না। তারা বাড়িতে গিয়ে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকবেন। স্থানীয় প্রশাসন তাদের হোম কোয়ারেন্টাইনের বিষয়টি নিশ্চিত করবে।

তবে যেসব যাত্রী ভ্যাকসিনের একটি ডোজ নিয়েছেন অথবা নেননি এবং করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে দেশে আসবেন, তাদেরই কেবল তিন দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হবে। তিন দিন পর তাদের করোনা টেস্ট করানো হবে। রিপোর্ট নেগেটিভ এলে বাকি ১১ দিন তাদের বাড়িতে গিয়ে কোয়ারেন্টাইনে থাকতে হবে।

Reneta

বেবিচক জানায়, সভায় বলা হয়েছে, উত্তরার ব্র্যাক ট্রেনিং সেন্টারে সশস্ত্র বাহিনী বিভাগ একটি ৬০০ সিটের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার করবে। পাশাপাশি সারাদেশে তারা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের ধারণক্ষমতা চার হাজার সিটে উন্নীত করবে।

গত ২৯ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউসের সই করা একটি প্রজ্ঞাপনে বলা হয়, বিদেশ থেকে আসা যাত্রীদের হোটেলে নিজ খরচে ১৪ দিন পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে। সেটিই এখন কমিয়ে তিন দিন করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বেবিচক
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬

যাদের নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে নামতে পারে ফ্রান্স

জুলাই ৪, ২০২৬
সেন্ট পিটার্সবার্গ শহর

রাশিয়ার তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

জুলাই ৪, ২০২৬

পুকুরে গোসলে নেমে মামাতো ফুফাত বোনসহ তিন শিশুর মৃত্যু

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT