বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল মাহবুবুর রহমান বলেছেন প্রধান বিচারপতির বক্তব্যেই প্রমাণ হয়ে গেছে পঞ্চদশ সংশোধনী অবৈধ।
তিনি বলেন, প্রধান বিচারপতির বক্তব্যকে আমি স্বাগত জানায় আমার মনে হয় এটা সরকারকে নাড়া দিতে পারে। অনেক বলেন দলতো ভেঙে যাচ্ছে। অসম্ভব, এই দল ভাঙার দল নয়। এই দল ভাঙাতে পারে না।
জাতীয় প্রেসক্লাবে জিয়া নাগরিক ফোরামের এক আলোচনায় তিনি বলেছেন প্রধান বিচারপতির এই বক্তব্যে সরকারের ভিত নড়ে গেছে। বিএনপির ভাঙ্গন নিয়ে এই নেতা বলেছেন বিএনপি কখনোই ভাঙবেনা।







