প্রধান বিচারপতির পদ শূন্য থাকা বা নিয়োগ না দেয়া কেন অসাংবিধানিক ঘোষণা করা হবেনা তা জানতে চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলি আকন্দ বুধবার এই রিট করেন।
ইউনুস আলি আকন্দ চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘দির্ঘদিন যাবত প্রধান বিচারপতি না থাকায় আমি এই রিট করেছি।’ আগামি রোববার এই রিটের শুনানি হতে পারে।
গত ১১ নভেম্বর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা পদত্যাগ পত্র জমা দেবার পর থেকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা।







