রাজধানীর কলাবাগানে জোড়া খুনের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। সেই
সঙ্গে কারারক্ষী রুস্তম ও রাজশাহী বিশ্বদ্যিালয়ের শিক্ষক হত্যার দ্রুত
বিচার দাবি করেছে দলটি ।
মঙ্গলবার পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে খুনিদের দ্রুত গ্রেফতারের পাশাপাশি তাদের বিচারের দাবি জানান বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
ওই খুনের ঘটনায় বিএনপি-জামায়াতকে জড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছিলেন তার তীব্র সমালোচনা করেন তিনি।
এছাড়া সাংবাদিক শফিক রেহমানকে দ্বিতীয় দফা রিমান্ডে নেয়া, আরেক নেতা মাহমুদুর রহমানকে জয় অপহরণ মামলায় জড়ানোর সবই সরকারের গভীর ষড়যন্ত্র বলেও মন্তব্য করেন রিজভী।










