চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর নির্দেশে রাজাকারের তালিকা সংশোধন হচ্ছে: কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৩ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

কথিত রাজাকার তালিকা নিয়ে তুমুল বিতর্কের মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানালেন, ওই তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত রোববার প্রথম দফায় ১০,৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। কিন্তু সেই তালিকায় দেখা যায় অনেক মুক্তিযোদ্ধার নাম রয়েছে।

তারপর থেকেই অনেকেই দাবি করছেন, প্রকাশিত রাজাকারের তালিকা এখনই সংশোধন করে প্রকৃত রাজাকারদের নাম অন্তর্ভুক্ত করা হোক।

বুধবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলে ২১তম জাতীয় সম্মেলন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের।

রাজাকার তালিকা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন: ‘বিষয়টা আমাদের নজরে এসেছে। আমাদের দলের সভাপতি শেখ হাসিনাও তা জানেন। মুক্তিযুদ্ধ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তিনি নির্দেশনা দিয়েছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে অলরেডি তারা দুঃখ প্রকাশ করেছে এবং ভুল সংশোধনের আশ্বাস দিয়েছে।’

‘‘আমাদের নেত্রীও যাচাই-বাছাই করে ভুলভ্রান্তি থাকলে সংশোধন করে তালিকা প্রকাশ করার জন্য নির্দেশ দিয়েছেন। কাজেই মন্ত্রণালয় সংশোধনের অঙ্গীকার ঘোষণা করেছে। কাজেই এ নিয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা নয়।’’

এ সময় তিনি জানান, সম্মেলন ঘিরে কোনো অনিয়ম সহ্য করা হবে না।

বলেন, ‘বিজয় মাসে ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটা রাষ্ট্রের শেকড়ের সাথে সম্পৃক্ত। সেজন্য এই সম্মেলনে সামান্যতম অনিয়ম সহ্য করা হবে না। সেই সঙ্গে স্মরণকালের বড় সম্মেলনের ঘোষণা দেন কাদের।

‘‘পদ-পদবীর ইচ্ছা সবার থাকতে পারে, তবে সেটি যেনো সামাজিক যোগাযোগ মাধ্যমে চরিত্র হনন না হয়। সাধারণ সম্পাদকসহ যেকোনো পদে যাবার ইচ্ছা সবারই থাকতে পারে তবে নেত্রীর সিদ্ধান্ত শেষ কথা।’’

আওয়ামী লীগের এবারের কাউন্সিলে ৭ হাজার ৩শ’ ৩৭ জন কাউন্সিলর ও সমসংখ্যক কাউন্সিলর উপস্থিত থাকবে বলেও জানান দলটির সাধারণ সম্পাদক।

ট্যাগ: কাদেরপ্রধানমন্ত্রীরাজাকাররাজাকারের তালিকা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তাসকিনের জায়গায় মুগ্ধ

পরবর্তী

দেশকে ভালোবেসে দেশের মানুষের প্রতি কর্তব্য পালন করতে হবে: প্রধানমন্ত্রী

পরবর্তী

দেশকে ভালোবেসে দেশের মানুষের প্রতি কর্তব্য পালন করতে হবে: প্রধানমন্ত্রী

নাগরিকত্ব (সংশোধনী) আইন-স্থগিতাদেশ

নাগরিকত্ব আইনে স্থগিতাদেশ দেয়নি ভারতের সুপ্রিম কোর্ট

সর্বশেষ

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT