চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম সপ্তাহেই ‘পদ্মাবত’-এর ছয় রেকর্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৮ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন- পদ্মাবত

চ্যানেল আই অনলাইন- পদ্মাবত

শত বাধা-বিপত্তি পেড়িয়ে, কাঠ-খড় পুড়িয়েও থেমে থাকেনি সঞ্জয় লীলা বানসালির ‘পদ্মাবত।’ নিষেধাজ্ঞা, আন্দোলন ও হামলার মধ্যেই ২৫ জানুয়ারি, বৃহস্পতিবার মুক্তি পায় ছবিটি। এরই মধ্যে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘পদ্মাবত’ ভেঙে ফেলেছে বেশ কয়েকটি রেকর্ড। বক্স অফিসে প্রথম চারদিনেই আয় করেছে ১১০ কোটি রুপি। প্রথম সপ্তাহ শেষ না হতেই ‘পদ্মাবত’ এর তৈরি রেকর্ডগুলো থাকছে পাঠকের জন্য-

দীপিকার ৭ম ১০০ কোটির চলচ্চিত্র: ‘পদ্মাবত’ এর কারণেই দীপিকা বলিউডের প্রথম নায়িকা যার মোট ৭টি চলচ্চিত্র ১০০ কোটি রুপির বেশি আয় করেছে এবং এই আয় ক্রমাগত বেড়েই চলেছে। এর আগে রেস ২, চেন্নাই এক্সপ্রেস, হ্যাপি নিউ ইয়ার, রামলীলা, বাজিরাও মাস্তানি এবং ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি ১০০ কোটির বেশি আয় করেছিল।

চ্যানেল আই অনলাইন- পদ্মাবত
                                                                  দীপিকা পাড়ুকোন

অস্ট্রেলিয়ায় বলিউডের সপ্তাহান্তে সর্বোচ্চ আয় করা চলচ্চিত্র: মুক্তির প্রথম সপ্তাহ শেষ হওয়ার আগেই অস্ট্রেলিয়ায় দিলওয়ালে, বাজরাঙ্গি ভাইজান, বাজিরাও মাস্তানি, সুলতান, টাইগার জিন্দা হ্যায়সহ অন্যান্য বলিউডি চলচ্চিত্রের পুরো সময়ের আয়ের চেয়ে বেশি আয় করেছে।

১০০ কোটির ক্লাবে রণবীর সিং এর তৃতীয় চলচ্চিত্র: রণবীর সিং এর াগে দুইটি চলচ্চিত্র ১০০ কোটির বেশি রুপি আয় করেছে, দুইটিই সঞ্জয় লীলা বানসালির পরিচালনায়। ‘পদ্মাবত’ এর মাধ্যমে যুক্ত হল তৃতীয় চলচ্চিত্রের নাম। সেটিও সঞ্জয় লীলা বানসালির পরিচালনায়।

চ্যানেল আই অনলাইন- পদ্মাবত
                                                                ‘পদ্মাবত’ চলচ্চিত্রে রণবীর সিং

দেশের মধ্যে প্রথম সপ্তাহে সর্বাধিক আয়: চারদিনে ১১০ কোটি আয় করে এর মধ্যে বলিউডের প্রথম সপ্তাহে সর্বকালের সর্বাধিক আয় করা চলচ্চিত্রগুলোর মধ্যে চার নম্বরে চলে এসেছে ‘পদ্মাবত’। তালিকায় এর আগে আছে সুলতান, প্রেম রতন ধন পায়ো, টাইগার জিন্দা হ্যায়।

শহীদ কাপুরের প্রথম ১০০ কোটি রুপির চলচ্চিত্র: ‘পদ্মাবত’ এর মাধ্যমেই অবশেষে ১০০ কোটির ক্লাবে নাম লেখাতে পেরেছেন শহীদ কাপুর।

Reneta

উত্তর আমেরকিয়ায় প্রথম দিন সর্বাধিক আয় করা বলিউড চলচ্চিত্র: ২৭ জানুয়ারিতে ‘পদ্মাবত’ উত্তর আমেরিকায় ‘পিকে’র প্রথম দিনের ১.৪ মিলিয়ন ডলারের আয়ের রেকর্ড ভেঙেছে ১.৮ মিলিয়ন ডলার আয়ের মধ্য দিয়ে।

২০০ কোটি রুপি বাজেটের এই ছবিটি ভারতে চার হাজারের বেশি স্ক্রিনে ছবিটা প্রদর্শন করা হচ্ছে। তবে, সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরও রাজস্থান, গুজরাট ও হরিয়ানার মতো ভারতের বেশকিছু গুরুত্বপূর্ণ রাজ্যে ছবিটি মুক্তি পায়নি। বিশেষজ্ঞরা ধারণা করছেন, কোনো ঝামেলা ছাড়া ছবিটি মুক্তি পেলে দুই দিনেই সত্তর কোটি রুপির বেশি আয় করত এই ছবিটি। -দেশি মার্টিনি

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দীপিকা পাড়ুকোনপদ্মাবতরণবীর সিংশহীদ কাপুরসঞ্জয় লীলা বানসালি
শেয়ারTweetPin

সর্বশেষ

পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান

জুলাই ৪, ২০২৬

চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

জুলাই ৪, ২০২৬

খামেনির পাশে ১৪ মাসের নাতনির ছোট্ট কফিন, শেষ বিদায়ে আবেগঘন তেহরান

জুলাই ৪, ২০২৬

গোপনে বিয়ে সারলেন টেইলর সুইফট

জুলাই ৪, ২০২৬

‘ওরা আমাদের অনেক দৌড়াতে বাধ্য করেছে’

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT