চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবের ‘প্রিন্স’-এ ‘অ্যানিমেল’-এর ডিওপি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৭ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
A A

বাংলাদেশি সিনেমায় আসছে নতুন চমক! শাকিব খানের আসন্ন ঈদুল ফিতরের ছবি ‘প্রিন্স’-এ ডিরেক্টর অব ফটোগ্রাফি (ডিওপি) হিসেবে যুক্ত হয়েছেন বলিউডের নামী চিত্রগ্রাহক অমিত রায়।

যিনি অ্যানিমেল, দেবা, সরকারসহ বহু আলোচিত সিনেমায় তার অসাধারণ ক্যামেরার কাজ দিয়ে দর্শককে মুগ্ধ করেছেন।

প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস ‘প্রিন্স’-এ অমিত রায়ের যুক্ত হওয়ার খবর জানিয়ে লিখেছে, ‘প্রিন্স’ এখন কিংবদন্তীর লেন্সে! বাংলাদেশি সিনেমা এবার দেখতে যাচ্ছে এমন ভিজ্যুয়াল, যা আগে কখনো দেখা যায়নি।

‘অ্যানিমেল’ এর শুটিংয়ে অমিত রায়

কে এই অমিত রায়? হলিউড রিপোর্টারের এক প্রতিবেদনে জানা যায়, নব্বইয়ের শেষ থেকে ২০০০-এর শুরুর দিকে ভারতীয় কিংবদন্তী নির্মাতা রামগোপাল ভার্মার টিমে যুক্ত হয়ে চিত্রগ্রাহক হিসেবে নিজের যাত্রা শুরু করেন অমিত রায়। ২০০৩ সালে দরনা জরুরি হ্যায় সিনেমার একটি এপিসোডে তিনি এমন এক দৃশ্য নির্মাণ করেন যা মুগ্ধ করেছিল পরিচালক সাজিদ খান ও রামগোপাল ভার্মাকে।

পুরো দৃশ্যটি পোস্ট-প্রোডাকশনে ব্যয়সাপেক্ষভাবে করার পরিবর্তে রায় মাত্র ৩০০ টাকার একটি ফিল্টার ব্যবহার করে সমাধান দেন। সেখান থেকেই শুরু হয় তার বলিউডে উত্থান।

‘দেবা’র শুটিংয়ে রায়

ভার্মা প্রথমে তাকে একটি প্রযোজিত ছবিতে কাজের প্রস্তাব দিলেও অমিত রায় সাফ জানিয়ে দেন, তিনি কেবল রামগোপাল ভার্মা পরিচালিত সিনেমাতেই কাজ করতে চান, তার প্রযোজিত সিনেমাতে নয়! সাহসী এই সিদ্ধান্তই পরবর্তীতে তাকে নিয়ে যায় অমিতাভ বচ্চন অভিনীত ভার্মার কাল্ট ফিল্ম সরকার (২০০৫)-এ।

Reneta

তারপর আর অমিত রায়কে পেছনে ফিরে তাকাতে হয়নি। নিঃশব্দ, দাস কাহানিয়া, সরকার রাজ, দম মারো দম, লাভ আজকাল থেকে হাল সময়ের ডানকি ও অ্যানিমেল-এর মতো সিনেমায় ডিওপি হিসেবে কাজ করেছেন।

‘অ্যানিমেল’ এর শুটিংয়ে রণবীর কাপুরের সাথে অমিত রায়

নির্মাতা আবু হায়াত মাহমুদ বলেন,“আমরা শুরু থেকেই বলছিলাম ‘প্রিন্স’ হবে লার্জার দ্যান লাইফ এক্সপেরিয়েন্স। সেই ভিশনকেই শক্তিশালী করতে আমাদের সঙ্গে যুক্ত হলেন অমিত রায়। আমি নিশ্চিত, তিনি বাংলাদেশের দর্শকদের জন্য এমন ভিজ্যুয়াল নিয়ে আসবেন, যা আগে কেউ দেখেনি।”

শিরিন সুলতানার প্রযোজনায় প্রিন্স-এ থাকছেন তিন নায়িকা। এর মধ্যে দুটি পরিচিত মুখ আর একটি চরিত্রে লঞ্চ করা হবে নতুন মুখ। গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, চিত্রনাট্য ও সংলাপ সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন। আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়অমিত রায়অ্যানিমেলডিওপিদেবাপ্রিন্সবলিউডরণবীর কাপুরলিড বিনোদনশহীদ কাপুরশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ মিনিটের গোলে ইকুয়েডরের বিপক্ষে আইভরি কোস্টের নাটকীয় জয়

জুন ১৫, ২০২৬

৭ গোল হজমের ম্যাচে কুরাসাও কোচ গড়লেন বিশ্বরেকর্ড

জুন ১৫, ২০২৬

শেষ মুহূর্তের গোলে ডাচদের রুখে দিল জাপান

জুন ১৫, ২০২৬

অভিষেকেই হাসানের ৯ উইকেট, কাউন্টিতে স্বপ্নময় শুরু

জুন ১৫, ২০২৬

কুরাসাওয়ের জালে জার্মানির ৭ গোলের উৎসব

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT