আন্তর্জাতিক

প্রথম ভাষণে ‘ঐক্যবদ্ধ’ আমেরিকার কথা বললেন বাইডেন

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বাইডেন তার প্রথম ভাষণে ঐক্যবদ্ধ আমেরিকার কথা বলছেন, পটভূমিতে অন্ধকার এবং আলো ঝলমলে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে বিভাজনের রাজনীতি দূর করে আমেরিকাকে ঐক্যবদ্ধ করার অঙ্গীকার করেছেন জো বাইডেন। করোনা পরিস্থিতিতে বেহাল অর্থনীতির উন্নয়নের দিকেও তিনি দৃষ্টি দিবেন বলে জানিয়েছেন।

সারাবিশ্বের কাছে আমেরিকাকে আবারও সম্মানজনক স্থানে পৌঁছে দিতে বদ্ধপরিকর বাইডেন। ডোনাল্ড ট্রাম্পকে হারানোর পর বিজয়ীর ভাষণে এই ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বলেন, ‘লাল বা নীল রাজ্য নয়, আমার নজরে রয়েছে শুধুমাত্র আমেরিকা।’

দেশে করোনার ভয়াবহ পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি মুখ থুবড়ে পড়া অর্থনীতিকে টেনে তোলা তার লক্ষ্য বলে জানান তিনি।

সেই সঙ্গে বর্ণবৈষম্য, রাজনৈতিক মতপার্থক্যের ফলে বিভাজন সরিয়ে সংঘবদ্ধ হয়ে কাজের অঙ্গীকারও তার।  বলেন, সংঘবদ্ধ হওয়ার এটাই সময়।  আমেরিকার ক্ষত সারানোরও পালা এসেছে। বিদ্বেষকে পিছনে ফেলে আবার এক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।

প্রেসিডেন্ট নির্বাচনের আগেই আমেরিকায় ঘটে জর্জ ফ্লয়েড খুনের মতো ঘটনা। ওই ঘটনাকে ঘিরে আমেরিকা-সহ গোটা বিশ্বেই বর্ণবৈষম্য বিরোধী আন্দোলন দেখা দেয়। নির্বাচনী ফলাফলে দেখা যায় দেশের বহু সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট পেয়েছেন বাইডেন।

তাদের ধন্যবাদ দিয়ে তিনি বলেন, দেশের অ্যাফ্রো-আমেরিকানদের ধন্যবাদ। আপনারা আমার পাশে দাঁড়িয়েছেন। এ বার আমি আপনাদের পাশে থাকব।

বিষয়:জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…