চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম পরীক্ষায় মোস্তাফিজও নেগেটিভ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৪ অপরাহ্ণ ০৯, মে ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

আইপিএল খেলে ভারত ফেরত দুই বাংলাদেশি ক্রিকেটারকে নিয়ে শঙ্কা অনেকটা কমে গেছে। সাকিব আল হাসানের পর মোস্তাফিজুর রহমানেরও প্রথম কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা দুই টাইগার তারকা দ্বিতীয় টেস্টের রিপোর্ট পেতে অপেক্ষায় রয়েছেন। 

শনিবার প্রথম করোনা পরীক্ষায় নেগেটিভ ফল পান সাকিব। পরে আবার দ্বিতীয় টেস্টের জন্য নমুনা দেন এ অলরাউন্ডার। রোববার সকালে প্রথম টেস্টের ফল হাতে পাওয়ার পর দ্বিতীয়বার নমুনা দিয়েছেন মোস্তাফিজও।

কাটার মাস্টার নিজেই এই প্রতিবেদককে জানিয়েছেন প্রথম পরীক্ষায় নেগেটিভ হওয়ার সুখবরটি। মোস্তাফিজের চেয়ে সাকিবকে নিয়েই চিন্তা ছিল বেশি। কেননা তার দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকেই আইপিএলে বাবলে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।

এবারের আসরে প্রথম করোনা পজিটিভের খবর মেলে দুই ভারতীয়র সংক্রমিত হওয়ার মধ্য দিয়ে। এরপর অন্যান্য ফ্র্যাঞ্চাইজিতেও করোনা আঘাত হানায় আইপিএল স্থগিত ঘোষণা করতে বাধ্য হয় ভারতীয় ক্রিকেট বোর্ড।

বৃহস্পতিবার ভাড়া করা বিমানে বিশেষ ব্যবস্থায় দেশে ফেরেন সাকিব, মোস্তাফিজ ও তার স্ত্রী। দেশে ফেরার পর বিমানবন্দর থেকেই তাদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ান্টিনের জন্য হোটেলে নিয়ে যাওয়া হয়।

হোটেল সোনারগাঁওয়ে স্ত্রীকে নিয়ে কোয়ারেন্টিনে আছেন মোস্তাফিজ। গুলশানের একটি হোটেলে উঠেছেন সাকিব। ১৪ দিনই কোয়ারেন্টিন করতে হলে সাকিব-মোস্তাফিজ মুক্ত হবেন ২০ মে।

Reneta

আর ২৩ মে থেকে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। দুই সপ্তাহ মাঠের বাইরে থেকে মাঠে নামা সাকিব-মোস্তাফিজের জন্য খুব কঠিন।

এজন্য তাদের কোয়ারেন্টিন শিথিলের চেষ্টা অব্যাহত রেখেছে বিসিবি। যোগাযোগ করা হচ্ছে স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে। সেক্ষেত্রে দুই ক্রিকেটারের দ্বিতীয় কোভিড-১৯ পরীক্ষাতেও নেগেটিভ হওয়াটা জরুরি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল ২০২১করোনা টেস্টমোস্তাফিজলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের মুখপাত্র হলেন আবু হানিফ

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারি অনুষ্ঠানের ব্যানার ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

‘পল্লী উন্নয়ন দিবস’ উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর

জুলাই ৫, ২০২৬

নরওয়ের বিপক্ষে নেই পাকুয়েতা, ফিরছেন রাফিনহা

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

লাখো মানুষের অংশগ্রহণে আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT