প্রথম নারী মেজর জেনারেল সুসানে গীতি
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
দেশের প্রথম নারী মেজর জেনারেল নিয়োগের মধ্য দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন এক যুগের সূচনা হলো। পদোন্নতি পাওয়ায় সুসানে গীতি এখন আর্মড ফোর্সেস ইন্সটিটিউট অব প্যাথলজিতে কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। ১৯৮৫ সালে রাজশাহী মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। এরপর ১৯৮৬ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে নারী ডাক্তার হিসেবে ক্যাপ্টেন পদে যোগ দেন। তিনি ১৯৯৬ সালে প্রথম নারী হিসেবে হেমাটোলজিতে এফসিপিএস ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি জাতিসংঘ শান্তিরক্ষী মিশন ও বিভিন্ন সামরিক হাসপাতালে প্যাথলজি বিশেষজ্ঞের দায়িত্ব পালন করেছেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






