চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রত্যাবর্তনের গল্প লিখে ব্রাজিলের প্রতিপক্ষ বেলজিয়াম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৯ পূর্বাহ্ণ ০৩, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

অবিস্মরণীয় দ্বিতীয়ার্ধ। ৪৮ এবং ৫২ মিনিটে জাপানের এগিয়ে যাওয়া। ৬৯, ৭৪ মিনিটের গোলে বেলজিয়ামের সমতায় ফেরা। আর শেষ মিনিটে নাসের চাডলির গোলে ২-৩ ব্যবধানে জাপানের হেরে যাওয়া। রাশিয়া বিশ্বকাপ সোমবার রাতে এমনই এক রোমাঞ্চকর ম্যাচ দেখল। কোয়ার্টারে ব্রাজিলের বিপক্ষে লড়বে বেলজিয়াম।

প্রথমার্ধে বেলজিয়াম ৫৬ শতাংশ সময় বল নিজেদের দখলে রাখে। এই সময়ে তারা পাস খেলে ৩১১টি। জাপান খুব একটা পিছিয়ে ছিল না। এশিয়ার দেশটি ৪৪ শতাংশ সময় বল নিয়ন্ত্রণ করার পাশাপাশি ২৪৯টি পাস খেলে।

বেলজিয়াম প্রথম ভালো সুযোগ সৃষ্টি করে ২৬তম মিনিটে। মের্টেন্সের ক্রস ঠিকমতো বিপদমুক্ত করতে না পারায় সুযোগ আসে রোমেলু লুকাকুর সামনে। কিন্তু তারকা এই খেলোয়াড় দেরি করে ফেলায় প্রতিপক্ষ ডিফেন্ডার ব্লক করে দেন।

পরের মিনিটে হ্যাজার্ডের জোরালো শট রুখে দেন জাপান গোলরক্ষক এইজি কাওয়াশিমা।

বিরতির আগে গোলরক্ষক থিবো কর্তোয়ার ভুলে গোল খেতে বসেছিল বেলজিয়াম। বাঁ-দিক থেকে ইউতো নাগাতোমোর শট ছয় গজ বক্সে ফরোয়ার্ড ইউয়া ওসাকোর পায়ে লেগে কর্তোয়ার দিকে যায়। বল ধরতে গেলে তার হাত ফসকে যায়। তবে গতি না থাকায় বিপদ হয়নি। ডাইভ দিয়ে আবার বল ধরতে সক্ষম হন।

Reneta

দ্বিতীয়ার্ধে ৪৮ আর ৫২ মিনিটে দুই গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় বেলজিয়াম। ৪৮ মিনিটে গোল করেন জেনকি হারাগুছি। দ্বিতীয় গোলটি তাকাশি ইনুই’র।

৬২তম মিনিটে লুকাকু এক গোল শোধ দেয়ার দারুণ সুযোগ পেয়েও হাতছাড়া করেন। ডানদিক থেকে থমাস মেউনিয়ারের ক্রসে ঠিকমতো মাথা দিতে পারলে গোল পেতে পারতেন।

লুকাকু ৬৮তম মিনিটেও একটি সুযোগ নষ্ট করেন। পরের মিনিটে বেলজিয়ামের ইয়ান ভের্তঘেন অবিশ্বাস্য এক হেডে এক গোল শোধ দেন। কর্নার থেকে আসা বল জাপানের ডিবক্সের আকাশে বার কয়েক ঘুরতে থাকে। বাঁদিকে ভের্তঘেনের মাথায় চলে যায় সেটি। দেখেশুনে দূর থেকে জোরালো হেড করেন। বল দূরের পোস্টের কোনা দিয়ে জালে জড়িয়ে যায়।

৭৪তম মিনিটে দ্বিতীয় গোল শোধ দিয়ে ম্যাচে ফিরে আসে বেলজিয়াম। বক্সের বাঁদিক থেকে হ্যাজার্ডের বাঁপায়ের ক্রসে হেড করে জাল খুঁজে নেন মারুয়ান ফেলাইনি।

৮৬তম মিনিটে জাপানকে নির্ঘাত গোলের হাত থেকে বাঁচান তাদের গোলরক্ষক। পরপর দুটি হেড ঠেকিয়ে দেন। প্রথমে হেড করেন থমাস মেউনিয়ার। সেটি কোনোমতে ফিরিয়ে দেন এইজি কাওয়াশিমা। ফিরতি বল মেউনিয়ার ক্রস পাঠান বক্সের ভেতর। সেখানে ছিলেন লুকাকু। তিনি হেড নেন। এবারও পাঞ্চ করে বেরিয়ে দেন কাওয়াশিমা।

অতিরিক্ত সময়ের শেষ মিনিটে বক্সের ভেতর থেকে নাসের চাডলি গোল করে বেলজিয়ামকে জয় এনে দেন!

থমাস মেউনিয়ারের ডিফেন্সচেরা পাস লুকাকু ইচ্ছা করে ছেড়ে দেন। তার ঠিক পরে ছিলেন চাডলি। বল আসতেই জালে পাঠিয়ে দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষ
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT