ডিজিটাল শর্ট

প্রত্যক্ষদর্শীর বর্ণনায় মগবাজারের ভয়াবহ বিস্ফোরণ

মগবাজারে বিস্ফোরণের পর উদ্ধার ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছে দমকলকর্মীরা ও পুলিশ, ব্যাপক ধ্বংসস্তূপ ও ক্ষতিগ্রস্ত ভবন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

রাজধানীর ঢাকার মগবাজারে পেট্রোলপাম্পের পাশে রোববার রাতে একটি মার্কেটে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে প্রাথমিকভাবে এক শিশুসহ ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর এ ঘটনায় আহত হয়েছে অর্ধশতাধিক। ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিস ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ তথ্য জানিয়েছেন। কী কারণে বিস্ফোরণটি ঘটেছে তা এখন নিশ্চিতকরে জানা যায়নি। ঘটনার পরে সেখানে হাজির হয়েছে বোম্ব ডিসপোজাল ইউনিট।

বিষয়:ভয়াবহ বিস্ফোরণ মগবাজার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…