বিনোদন

প্রতিরোধ যুদ্ধে দুই বীর

বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে গুলি চালাচ্ছে সেনা কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনজন পুরুষের ছবি, একজন সেনা কর্মকর্তা অন্য দুইজনের দিকে গুলি চালাচ্ছেন, দৃশ্যটি যুদ্ধের পরিস্থিতি দেখাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

১৫ আগস্ট জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী। দিনটি স্মরণ করতে এদিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে কাহিনিচিত্র ‘প্রতিরোধ যুদ্ধে দুই বীর’।

বঙ্গবন্ধুকে নিয়ে লেখা সহিদ রাহমানের ‘মহামানবের দেশে’ গ্রন্থ থেকে গল্পটি নেওয়া হয়েছে। নতুন কাহিনিচিত্র নির্মিত হয়েছে বঙ্গবন্ধু হত্যার প্রতিরোধমূলক ঘটনা নিয়ে। এতে অভিনয় করেছেন জনপ্রিয় তারকারা।

পান্থ শাহরিয়ারের চিত্রনাট্য ও আবু হায়াত মাহমুদের পরিচালনায় এ কাহিনিচিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, আরমান পারভেজ মুরাদ, শতাব্দী ওয়াদুদ, জিয়াউল হাসান কিসলু প্রমুখ।

বিষয়:আনিসুর রহমান মিলন আরমান পারভেজ মুরাদ চ্যানেল আই জিয়াউল হাসান কিসলু শতাব্দী ওয়াদুদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…