চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিবন্ধী ডাটাবেইজ তৈরির কাজ শেষ হয়েছে

সৌমিক আহমেদ সৌমিক আহমেদ
৭:৫৫ অপরাহ্ণ ০৬, আগস্ট ২০১৫
অন্যান্য, স্বাস্থ্য
A A

প্রতিবন্ধী ব্যক্তিদের সমঅধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করে সমাজে মূল ধারায় অংশগ্রহণের সুযোগ দিতে প্রতিবন্ধী ডাটাবেইজ তৈরির কাজ শেষ হয়েছে। নিবন্ধন করা হয়েছে ১৮ লাখ প্রতিবন্ধীকে। ডিসেম্বরের মধ্যেই দেয়া হবে পরিচয়পত্র।

অন্য দশজন শিশুর মতো আশরাফুল ইসলাম বাবলুর শৈশব শুরু হয়েছিলো দুরন্তপনায়। কিন্তু ১১ বছর বয়সেই থমকে গেছে তার চঞ্চলতা। গাছ থেকে পড়ে পক্ষাঘাতগ্রস্ত। তবে দমে যাননি বাবলু। ক্ষুধা দারিদ্রের সঙ্গে যুদ্ধ করেও ব্যবস্থাপনা বিষয়ে অনার্স ও মাস্টার্স করেছেন। নিজের লড়াইয়ে সফল হলেও এখন চাকরি না পেয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন।

বেকার প্রতিবন্ধী আশরাফুল ইসলাম বাবুল জানান, দুর্ঘটনায় আমি প্রতিবন্ধী হয়ে গেছি। যেখানে লেখাপড়া করাটাই চ্যালেঞ্জের ব্যাপার। সেখানে যখন চ্যালেঞ্জ নিয়ে লেখা পড়া করে আর একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হয় তখন সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো শক্তি আমাদের শেষ পর্যন্ত আর থাকে না।

Banglabid

নিজের পছন্দ অপছন্দ তো দূরের কথা ক্ষুধার কথাও বলতে পারে না বুদ্ধিপ্রতিবন্ধীরা। জন্মগত এই বুদ্ধিপ্রতিবন্ধীদের চোখ স্বপ্নহীন। তবে তাদের নিয়েও স্বপ্ন আছে মা-বাবার।

বুদ্ধি প্রতিবন্ধীদের অভিভাবকেরা বলেন, আমরা যারা এখানে বাচ্চা নিয়ে আসি তাদের অধিকাংশই মধ্যবিত্ত ও গরীব শ্রেণির। এদের নিজেদের টাকা দিয়ে স্কুলে কিছু করার মতো ক্ষমতা থাকে না।

শিক্ষা, চিকিৎসা, যাতায়াত ও অর্থনৈতিকভাবে সহায়তা করতে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩’র আলোকে প্রতিবন্ধীদের জাতীয় কর্মপরিকল্পনায় অন্তর্ভূক্ত করা হয়েছে। এর মধ্যে প্রতিবন্ধিতার ধরণ অনুযায়ী ভাতা বা সেবা দেওয়ার লক্ষ্য ঠিক করেছে সরকার।

Reneta

সমাজ সেবা অধিদপ্তরের সচিব তারিক উল ইসলাম জানান, কার কি ধরণের চাহিদা কাকে সরকার কি ধরণের সহযোগিতা করতে পারবেন, আমাদের বিভিন্ন রকম স্কুল , চিকিৎসা কেন্দ্র আছে। প্রায় সকল জেলার পাশাপাশি উপজেলা গুলোতেও এ ধরণের চিকিৎসা কেন্দ্র আমরা তৈরী করেছি। আমরা এই ডাটা কালেকশনের মাধ্যমে তাদের দোরগোড়ায় পৌঁছাতে চাই।

এ উদ্যোগ সফল করতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে প্রতিবন্ধীদের কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর। তবে প্রকল্পের দীর্ঘসূত্রিতা ও সুবিধা প্রাপ্তি নিয়ে হতাশা আছে প্রতিবন্ধী স্কুলগুলোর।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সৌদি আরব ও আফগানিস্তানে বোমা হামলায় নিহত ৪২

পরবর্তী

কক্সবাজারে প্রভাবশালীদের দখলে বনাঞ্চল

পরবর্তী

কক্সবাজারে প্রভাবশালীদের দখলে বনাঞ্চল

কক্সবাজারে প্রভাবশালীদের দখলে বনাঞ্চল

সর্বশেষ

আল্লু অর্জুনের ‘রাকা’য় হলিউড তারকা উইল স্মিথ?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

অগ্নিকাণ্ড নিয়ে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন যা জানাচ্ছে

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প একনেকে অনুমোদন

আগস্ট ১৯, ২০২৬

বিচ্ছেদের মামলা প্রত্যাহার, গোবিন্দ-সুনিতার দাম্পত্যে নতুন মোড়

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার অগ্নিকাণ্ড বিষয়ে বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT