বাংলাদেশ

কলকাতার অগ্নিকাণ্ড বিষয়ে বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

বাংলাদেশের রাষ্ট্রদূতাবাস ভবনের সামনে পতাকা উত্তোলন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

কলকাতার নিউমার্কেট এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশি নাগরিকদের জরুরি সেবা নিশ্চিত করতে সার্বক্ষণিক হেল্পলাইন চালু করেছে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন।

বুধবার (১৯ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশের কলকাতাস্থ উপ-হাইকমিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিউমার্কেট এলাকায় সংঘটিত অগ্নিকাণ্ডে আহত বা নিহত বাংলাদেশি নাগরিকদের বিষয়ে বাংলাদেশে অবস্থানরত তাদের পরিবার-পরিজনের সঙ্গে যোগাযোগের প্রয়োজন হলে এই হেল্পলাইনে যোগাযোগ করা যাবে। পাশাপাশি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের জরুরি পরিষেবার প্রয়োজনেও হেল্পলাইনটি ব্যবহার করা যাবে।

কলকাতার অগ্নিকাণ্ড বিষয়ে বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

এ জন্য দ্বিতীয় সচিব (রাজনৈতিক) মো. ওমর ফারুক আকন্দকে যোগাযোগের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রয়োজনে তার সঙ্গে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করা যাবে: মোবাইল: +৯১ ৮২৭৪৮২১৩৫২, হোয়াটসঅ্যাপ: +৮৮ ০১৭১৭২৯১২৬৬, হোয়াটসঅ্যাপ: +৯১ ৯৯০৩৪২৬১১৯

বাংলাদেশ উপ-হাইকমিশন জানিয়েছে, বাংলাদেশি নাগরিকদের জরুরি সহায়তা এবং তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগের বিষয়টি সহজ করতেই এই সার্বক্ষণিক হেল্পলাইন চালু করা হয়েছে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…