আন্তর্জাতিক

প্রণব মুখার্জির স্বাস্থ্যের অবনতি

pronob mukherji

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ফুসফুসের সংক্রমণের লক্ষণ দেখা যাওয়ায় তার স্বাস্থ্যের আরও অবনতি হয়েছে।

বুধবার দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে এ তথ্য জানিয়েছে। যদিও কয়েক ঘণ্টা আগে প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জি জানিয়েছিলেন, প্রণব মুখার্জির অবস্থার উন্নতি হয়েছে।

দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রণব মুখার্জি। হাসপাতালটি আজ বুধবার এক বিবৃতিতে জানায়, প্রণব মুখার্জির শারিরীক অবস্থার অবনতি হয়েছে। তার ফুসফুসে সংক্রমণের উপসর্গ বেড়েছে। প্রণব মুখার্জিকে অব্যাহতভাবে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে এবং বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।

গত সপ্তাহে প্রণব মুখার্জির মস্তিস্কে সার্জারি করা হয়েছিল। তিনি করোনাভাইরাস টেস্টেও পজিটিভ শনাক্ত হয়েছিলেন। গত ১০ আগস্ট প্রণব মুখার্জির টুইটার অ্যাকাউন্ট থেকে বিষয়টির সত্যতা নিশ্চিত করা হয়। ভারতের ১৩ তম প্রেসিডেন্টকে ওই দিনই দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে ভর্তি করা হয়। ৮৪ বছরের প্রণব মুখার্জী এর আগে ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের ১৩ তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জি প্রতিদিন তার শারিরীক অবস্থার তথ্য টুইটারের মাধ্যমে জানিয়ে আসছে।

বিষয়:অবনতি প্রণব মুখার্জি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…