বাংলাদেশ

প্রণব মুখার্জির মৃত্যুতে বুধবার রাষ্ট্রীয় শোক

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

প্রণব মুখার্জির শেষ বিদায় অনুষ্ঠানে তার ছবি, যেখানে তিনি গম্ভীর মুখে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে শ্রদ্ধা জানাতে বুধবার সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হবে।

বাসস জানায়, মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

বুধবার বাংলাদেশের সকল সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

এছাড়াও সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

বিষয়:প্রণব মুখার্জি প্রণব মুখার্জির মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…