আন্তর্জাতিক

প্রণব মুখার্জির শারীরিক অবস্থার সামান্য উন্নতি

pronob mukherji

ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে বলে জানিয়েছে সেনা হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের বরাত দিয়ে হিন্দুস্থান টাইমস এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার হাসপাতালটি জানিয়েছে, এখনও ভেন্টিলেটরে আছেন প্রণববাবু, কিন্তু সামান্য পরিস্থিতির উন্নতি হয়েছে। আগের চেয়ে নিঃশ্বাস নিতে সামান্য় সুবিধা হচ্ছে তার।

ভারতের প্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক অবস্থার ওপর বিশেষজ্ঞ চিকিৎসকরা সারাক্ষণ নজরদারি করছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রণববাবুর শারীরিক অবস্থার অন্যান্য মাপকাঠি স্থিতিশীল আছে বলেই জানা গিয়েছে।

মস্তিষ্কে চোট পাওয়ার পর জরুরি ভিত্তিতে অস্ত্রোপোচার করা হয় প্রণববাবুর। একইসঙ্গে তিনি কোভিড-১৯ পজিটিভ বলে ধরা পড়ে। প্রায় এক সপ্তাহের ওপর থেকে তিনি ভেন্টিলেটরে আছেন। পরিস্থিতির সামান্য ওঠানামা হলেও তেমন কিছু পরিবর্তন হয়নি প্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক অবস্থায়।

বিষয়:করোনা করোনাভাইরাস প্রণব মুখার্জি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…