চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রচুর মেকআপেও নেতাজির মতো হতে পারেননি প্রসেনজিৎ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৮ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

২ অক্টোবর কলকাতায় মুক্তির পর ১৮ অক্টোবর মুম্বাইতে মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত সিনেমা ‘গুমনামী’। সিনেমাটিতে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ভূমিকায় অভিনয় করেছেন প্রসেনজিৎ।

সিনেমাটিতে প্রসেনজিতের অভিনয়ের ব্যাপক প্রশংসা করেছেন দর্শকসহ সিনেমা বিশ্লেষকরা। সম্প্রতি নেতাজি সুভাষ চন্দ্র বসুর চরিত্রে অভিনয় করার বিষয়ে এক সাক্ষাতকারে প্রসেনজিত বলেন, ‘এটি অনেক বড় একটি দায়িত্ব ছিল আমার জন্যে। এমনকি অভিনয়ের শুরুর দিকে আমি বেশ ঘাবড়ে গিয়েছিলাম।’

তিনি আরো বলেন, ‘নেতাজির চরিত্রে অভিনয় করার জন্য আমাকে মেকআপের মাধ্যমে তার রূপ ধারণ করতে হয়েছিল, ফলে বিষয়টি প্রথম দিকে বেশ অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল আমার জন্য। সিনেমাটি থেকে সরে আসার সিদ্ধান্তও নিয়েছিলাম আমি।’

প্রসেনজিৎ জানান প্রচুর মেকআপ দিয়েও তিনি দেখতে নেতাজি সুভাষ চন্দ্র বসুর মতো হতে পারেননি। ফলে তার দায়িত্ব আরো বেশি বেড়ে যায়। অভিনয় দিয়ে নেতাজির ব্যক্তিত্ব ভালো ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেন তিনি।

প্রসেনজিৎ বর্তমানে অতনু ঘোষ এর পরিচালনায় ‘রবিবার’ ছবির কাজ করছেন। যেই ছবিতে প্রথমবারের মতো তার বিপরীতে দেখা যাবে জয়া আহসানকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুমনামীপ্রসেনজিৎ চট্টোপাধ্যায়সৃজিত মুখোপাধ্যায়
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT