বিনোদন

করোনায় আক্রান্ত হয়েছেন সৃজিত

সৃজিতের করোনায় আক্রান্ত হওয়ার ছবি, তিনি হাস্যোজ্জ্বল মুখে ক্যামেরার দিকে তাকাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সৃজিতের করোনায় আক্রান্ত হওয়ার ছবি, তিনি হাস্যোজ্জ্বল মুখে ক্যামেরার দিকে তাকাচ্ছেন, পেছনে ফুলের বাগান ও আকাশ দেখা যাচ্ছে. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনায় আক্রান্ত হয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। খবরটি ফেসবুকে নিজেই জানিয়েছেন জনপ্রিয় এই নির্মাতা।

নতুন বছরের প্রথম দিন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা ফেসবুকে জানালেন সৃজিত। এদিন রাতে ফেসবুকে সৃজিত লেখেন, ‘আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আমি এখন আইসোলেশনে রয়েছি। গত ৭২ ঘণ্টা আমার সংস্পর্শে আসা মানুষজনেরা দয়া করে নিজেদের টেস্ট করিয়ে নিন’।

সৃজিতের দুটি ছবি মুক্তির অপেক্ষায় আছে। ফেব্রুয়ারির ৪ তারিখ মুক্তি পাবে ‘সাবাস মিঠু’ এবং ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। তবে করোনা সংক্রমণের হার যে হারে বাড়ছে, তাতে মুক্তি পিছাতে পারে দুটি ছবিরই।

পশ্চিমবঙ্গে শনিবার করোনার সংক্রমণ ৪,৫০০ পার করেছে। করোনাকালের শুরু থেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায়। তবে করোনার তৃতীয় ঢেউয়ে পরিচালক নিজেই পড়লেন মহামারীর কবলে।

বিষয়:সৃজিত মুখোপাধ্যায়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…