চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রচারের আগেই আলোচনায় ঈশিতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫০ অপরাহ্ণ ১২, আগস্ট ২০১৮
বিনোদন
A A

ঈদ মানেই চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন। আসন্ন ঈদুল আজহাতেও বিশেষ চমক দিতে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ভাই ব্রাদার একপ্রেস’র সিরিজ নাটক প্রচার হতে যাচ্ছে চ্যানেল আইয়ের পর্দায়। এই সিরিজ নির্মাতাদের অন্যতম একজন নির্মাতা রেদওয়ান রনি।

‘আইসক্রিম’ খ্যাত এই নির্মাতা ‘ভাই ব্রাদার এক্সপ্রেস’র এই সিরিজ-এ চ্যানেল আইয়ের জন্য নির্মাণ করেছেন ‘পাতা ঝরার দিন’ নামের একটি নাটক। যেখানে অভিনয় করেছেন প্রবীন অভিনেতা হাসান ইমাম, ঈশিতা, বন্যা মির্জা, মৌসুমি হামিদ প্রমুখ। এরইমধ্যে শেষ হয়েছে নাটকটির শুটিং। চলছে পোস্ট প্রোডাকশনের কাজ।

সম্প্রতি ‘পাতা ঝরার দিন’-এর প্রমো প্রকাশ হয়েছে চ্যানেল আইয়ের ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে। প্রকাশের পর আলোচনায় এসেছে নাটকটি। বিশেষ করে প্রমো দেখেই অনেকে ঈশিতার প্রশংসা করেছেন। কেননা এই নাটকের মাধ্যমে অনেকদিন পর ছোটপর্দায় অভিনয় করছেন ঈশিতা।


নাটকটি নিয়ে নির্মাতা রনি বলেন, একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হচ্ছে। দারুণ চ্যালেঞ্জিং এক চরিত্র রূপায়ণ করবেন ঈশিতা। দীর্ঘদিন পর জনপ্রিয় এই অভিনেত্রীকে দর্শক নতুনভাবে দর্শক দেখতে পাবে।

‘পাতা ঝরার দিন’ প্রসঙ্গে ঈশিতা বলেন, সময় ও ব্যস্ততার কারণে কাজ করা হয় না। পরিবার ও ব্যবসা নিয়ে এখন অনেকটা ব্যস্ত হয়ে পড়েছি। ‘পাতা ঝরার দিন’ নাটকটিতে কাজ করার আগে কলকাতায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে একটি নাটকে কাজ করেছি। কিন্তু রনির এ নাটকটির গল্প শুনে আর নিজেকে ধরে রাখতে পারিনি। নাটকের গল্পের সঙ্গে নিজের জীবনের সঙ্গে কোথায় যেন একটা মিল খুঁজে পাই! তা ছাড়া রনি তো ভালো কাজ করে। এই নাটকের চিত্রনাট্য, ভাবনা সবকিছুই ভালো লেগেছে বলেই কাজ করছি।

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ জানিয়েছে, ক্লোজ-আপ নিবেদিত ‘পাতা ঝরার দিন’ ঈদের চতুর্থ দিন রাত ৯টা ৩৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈশিতাফারুকীবন্যা মির্জাভাই ব্রাদার এক্সপ্রেসমৌসুমি হামিদলিড বিনোদনহাসান ইমাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT