বিনোদন

প্রকাশ্যে ‘ব্রহ্মাস্ত্র’র টিজার, চমকে দিলেন আলিয়া!

অ্যামি রোসের নতুন সিনেমার দৃশ্য, আবেগপ্রবণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যামি রোসের নতুন সিনেমার দৃশ্য, যেখানে তিনি আবেগপ্রবণ ও শক্তিশালী চরিত্রে অভিনয় করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বলিউডের এই সময়ের অন্যতম প্রতিভাবান অভিনেত্রী আলিয়া ভাট। এত কম বয়সে এমন সাফল্য আর কোনো বলিউড নায়িকার নেই। আলিয়া ভাটের আজ জন্মদিন। বিশেষ এই দিনে অভিনেত্রী ভক্তদের দিলেন দারুণ চমক। প্রকাশ করলেন তার বহু প্রতীক্ষিত ছবি ‘ব্রহ্মাস্ত্র’-এর টিজার।

‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে আলিয়ার চরিত্রের নাম ইশা। টিজারটি শেয়ার করে আলিয়া ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাপি বার্থডে টু মি। ইশার সঙ্গে পরিচয় করে দেয়ার জন্য এরচেয়ে ভালো দিন আর ভালো উপায় আর নেই। অয়ন আমার ওয়ান্ডার বয়, ভালোবাসি। ধন্যবাদ!’

‘ব্রহ্মাস্ত্র’ ছবিটি পরিচালনা করেছেন অয়ন মুখার্জি। ছবিটি তৈরি হচ্ছে গত সাত বছর ধরে। টিজারে আলিয়ার চরিত্রের বিভিন্ন রূপ দেখানো হয়েছে। প্রতিটি রুপেই মুগ্ধ ভক্তরা। কমেন্ট বক্সে প্রশংসার বন্যা বইছে। ছবির টিজারটি শেয়ার করেছেন করণ জোহরও।

‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং সেটেই আলিয়া ও রণবীরের মাঝে প্রেমের সম্পর্ক তৈরি হয়। খুব শিগগির বিয়ে করবেন এই তারকা জুটি।

রণবীর-আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ৯ সেপ্টেম্বর।

 

View this post on Instagram

 

A post shared by Alia Bhatt 🤍☀️ (@aliaabhatt)

বিষয়:অয়ন মুখার্জি আলিয়া ভাট করণ জোহর ব্রহ্মাস্ত্র রণবীর কাপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…