শেষ পর্বে এসেছে প্যারিস অলিম্পিকে পদক জেতার লড়াই। ছেলেদের বর্শা নিক্ষেপ বা জ্যাভেলিন থ্রো’তে স্বর্ণ জিতে পাকিস্তানকে ৩১ বছর পর অলিম্পিক পদক এনে দিয়েছেন আরশাদ নাদিম। ফাইনালে জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে দুই যুগ পর নেদারল্যান্ডস জিতেছে অলিম্পিকে ছেলেদের ফিল্ড হকি’র স্বর্ণপদক।








