বাংলাদেশ

‘প্যারিসের মতো হামলা মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ’

‘প্যারিসের মতো হামলা মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ’

প্যারিসের মতো হামলা যাতে না ঘটতে পারে সেজন্য বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এ দেশের মানুষের কারণেই জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

রোববার বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং টোকিও ইউনিভার্সিটি অব সায়েন্সের যৌথ উদ্যোগে মিরপুর ফায়ার সার্ভিস ভবনে দুইদিনব্যাপী আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বললেন, উন্নত দেশগুলো কীভাবে দূর্যোগ-দূর্ঘটনা মোকাবেলা করছে, সে বিষয়ে জ্ঞানকে সমৃদ্ধ করতেই এ ধরণের আয়োজন। এখনকার পরিপ্রেক্ষিতে দুর্যোগ ব্যবস্থাপনায় ফায়ার সার্ভিস যথেষ্ট অবদান রাখে। তাদের সম্ভবনা, জ্ঞানকে আমরা অনেক সম্প্রসারিত করতে পেরেছি।

মন্ত্রী বলেন, সেমিনারে তারা যে সুপারিশগুলো করেছে, সেগুলো আমরা বিবেচনায় আনবো।

প্যারিসের সন্ত্রাসী হামলা দুঃখজনক মন্তব্য করে তিনি বলেন, এই ধরণের বর্বর মানুষদেরকে সারা পৃথিবীর মানুষ অবশ্যই ঘৃণা করবে। তাদেরকে একসঙ্গে প্রতিরোধ করা উচিৎ। 

সেমিনারে বাংলাদেশ ছাড়াও জাপান, সাউথ কোরিয়া, তাইওয়ান এবং ভিয়েতনামের প্রশিক্ষকরা অংশ নিচ্ছেন। 

বিষয়:প্যারিসে হামলা ফ্রান্সে সন্ত্রাসী হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…