চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় উপজেলা যুবলীগ সভাপতিকে অব্যাহতি

সোহেল তালুকদারসোহেল তালুকদার
১০:০২ পূর্বাহ্ণ ০২, জানুয়ারি ২০২১
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে সমর্থন না করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান বকুলকে দল থেকে অব্যাহতি দিয়েছে জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

শুক্রবার রাতে জেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চল ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক লিখিতভাবে তাকে দল থেকে অব্যাহতি দেয়।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক বিষয়টি নিশ্চিত করেছেন।

ফারুক হোসেন মানিক জানান, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধনবাড়ী পৌরসভা নির্বাচনে নৌকার প্রতীক যাকে দিয়েছেন তার সমর্থন না করে ধনবাড়ী যুবলীগের সভাপতি মনিরুজ্জামান বকল স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় দফায় ধনবাড়ী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র খন্দকার মঞ্জুরুল ওরফে তপন। বিএনপির মনোনয়ন পেয়েছেন এসএমএ ছোবহান।

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী কিসলু ও উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান বকুল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অব্যাহতিপৌর নির্বাচনযুবলীগ সভাপতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার ম্যাচ দেখার সময় হেডফোন কানে, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ওপেনএআইয়ের বিরুদ্ধে অ্যাপলের মামলা, গোপন তথ্য নেওয়ার অভিযোগ

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘বাভি’

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যা-পাহাড়ধসে দুর্যোগ মোকাবিলায় বিজিবি মোতায়েন

জুলাই ১২, ২০২৬

ঢাকার লেক পুনরুদ্ধারে প্রধানমন্ত্রীর নির্দেশ, বন্ধ হবে লেকে অবৈধ বর্জ্য সংযোগ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT