জনপদ

টাঙ্গাইলের পৌর নির্বাচনে চলছে ভোটগ্রহণ

টাঙ্গাইলের পৌর নির্বাচনে ভোটাররা ভোট কেন্দ্রে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোটাররা টাঙ্গাইলের পৌর নির্বাচনে ভোট দিতে ভোট কেন্দ্রে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে শান্তিপূর্ণ পরিবেশে টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ চলছে।

আজ (২১ জুন) সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে নারী ও পুরুষ ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যায়। বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি আরও বাড়তে থাকে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে পছন্দের প্রার্থীদের ভোট দিতে দেখা যায় ভোটারদের।

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষে পর্যাপ্ত সংখ্যক আইনশৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে নির্বাচনী এলাকায়। এ ছাড়াও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের টহল রয়েছে পুরো নির্বাচনী এলাকায়।

বাসাইল পৌরসভার ১০টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৪৩৭ জন। এর মধ্যে নারী ভোটার ৯ হাজার ৫৩০ জন এবং পুরুষ ভোটার ৮ হাজার ৯০৭ জন।

বিষয়:টাঙ্গাইল পৌর নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…