আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে টাকা বিতরণে কর্মীকে জরিমানা

দুই ব্যক্তি ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে, একটি নির্মাণাধীন বা ধ্বংসপ্রাপ্ত ভবনের সামনে, চ্যানেল আই অনলাইন।. Channel i News – চ্যানেল আই নিউজ
গভীর রাতে টাকা বিতরণ করার দায়ে মোঃ ইসমাইল হোসেন নামে এক কর্মীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। সে কক্সবাজার পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাশেদুল হক রাশেদ এর পক্ষে ওই টাকা বিতরণ করছিল বলে জানা গেছে।

কক্সবাজারের জেলা প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার (১০ জুন) রাত সাড়ে ১১টার সময় কক্সবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মোহাজের পাড়া এলাকায় স্টেডিয়ামের কাছে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী মাশেদুল হক রাশেদ এর পক্ষে টাকা বিতরণের খবর পেয়ে অভিযান চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় মোঃ ইসমাইল হোসেন নামে বিদ্রোহী প্রার্থীর এক কর্মীকে হাতে নাতে আটক করা হয়।
পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ ঘটনাস্থলে ঘটনার সত্যতা পেয়ে জনসম্মুখে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে নির্বাচনী ১৭(গ) ধারায় ইসমাইল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং তার কাছে থাকা ২ হাজার ২৬০ টাকা জব্দ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ জানান, পৌর নির্বাচনের আচরণ বিধি লংঘন করায় এই জরিমানা করা হয়েছে।






